সন্দেশখালি ও হাড়োয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: হাড়োয়ায় তৃণমূলের জয়ের পর বাইক মিছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীদের সবুজ আবিরে রাঙিয়ে ও মালা পরিয়ে মিছিল ।সন্দেশখালি ১নং গোটা ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।

বসিরহাটের (Bashirhat)হাড়োয়া ব্লকের গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হল তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি দুটো পঞ্চায়েত সমিতির আসনও দখল করে নিল‌ তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার নির্দল প্রার্থীদের নমিনেশন প্রত্যাহারের মধ্য দিয়ে জয় পেল তৃণমূল কংগ্রেস। সাতসকালে সবুজ আবির খেলায় মাতলো জয়ী প্রার্থী থেকে শুরু করে তৃণমূল কর্মী- সমর্থকরা। এদিকে গোপালপুর জুড়ে নির্বাচনী বিধি অমান্য করে তৃণমূল কংগ্রেসে বাইক মিছিল করেছে বলে সরব হন বিরোধীরা।

পাশাপাশি সন্দেশখালি(Sandeshkhali) ১নং ব্লকে গোটা ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল সবকটি গ্রাম পঞ্চায়েত (৮টি), পঞ্চায়েত সমিতির ২৩টি আসন ও জেলা পরিষদের ২ টি আসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে খুশির হওয়া তৃণমূল কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকদের মধ‍্যে। মঙ্গলবার নির্দল প্রার্থীরা মনোয়নপত্র তুলে নেওয়ায় সহজেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় এসে গেল ঘাসফুল শিবিরে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল