স্বপ্নভঙ্গ! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সুন্দরবনের ভিডিও হল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল রবিবার আইসিসি বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি লড়াই ভারত বনাম অস্ট্রেলিয়ার। একেবারে মহারণ। বড়ো পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্ন শেষ মুহুর্তে ভঙ্গ হল সুন্দরবনবাসীদের। আগুনে পুড়ে ছাই হয়ে গেল হিঙ্গলগঞ্জের ভিডিও হল।

রবিবার মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এই মহারণের সাক্ষী থাকার প্রস্তুতি শেষ মুহুর্তে। স্বাভাবিকভাবেই বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার অধিবাসীরাও উত্তেজিত ছিল এই মহারণের সাক্ষী থাকার জন্য়। সেই মতো হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি গ্রামে জনপ্রিয় ভিডিও হল তুলসিতে খেলা দেখার ব্যবস্থাপনা করা হয়েছিল। প্রচারও চলছিল জোর কদমে। কিন্তু আগুনে পুড়ে ছাই দুলদুলির জনপ্রিয় তুলসি ভিডিও হল। শুক্রবার গভীর রাতে হঠাৎই ভিডিও হলে আগুন লেগে যায়। আগুনের গ্রাসে চলে যায় ভিডিও হলে থাকা একাধিক যন্ত্রপাতি-সহ দর্শকদের বসার জায়গা। তবে হতাহতের কোনও খবর নেই।

হিঙ্গলগঞ্জের দুলদুলির মানুষদের মুখে মন খারাপের ছাপ স্পষ্ট। এখন কীভাবে তারা বিশ্বকাপ দেখবে তা নিয়ে চিন্তায় রয়েছে গ্রামবাসীরা। ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ওই ভিডিও হলটি প্রায় চল্লিশ বছরের পুরনো ছিল। ভিডিও হলে বিশ্বকাপ দেখার স্বপ্ন দেখেছিলেন অনেকেই। আচমকা স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশ ক্রীড়াপ্রেমীরা।

তবে ভিডিও হলটিতে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, সেই কারণ খুঁজছেন দমকল কর্মীরা। ভিডিও হলটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ