বিএসএফের অত্যাচারে গ্রামবাসীদের পথ অবরোধ

বিএসএফের অত্যাচারে অতিষ্ট হয়ে ৬টি গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করলেন জলপাইগুড়িতে। পুলিশ অবরোধ তুলতে গেলেও পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের(BSF) অত্যাচারে অতিষ্ট হয়ে এবার ৬টি গ্রামের বাসিন্দারা(Villagers) বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধের ঘটনা ঘটাতে বাধ্য হলেন। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার সদর মহকুমার জলপাইগুড়ি ব্লকের নগর বেরুবাড়ি(Nagar Berubari) গ্রাম পঞ্চায়েতে। ওই গ্রাম পঞ্চায়েতের মুদিপাড়া, সিপাইপাড়া, আন্তুপাড়া, খেকিরডাঙা, বাঙ্গালপাড়া, হিন্দুপাড়া এই ছয়টি গ্রাম সীমান্তের কাঁটাতারের ওপারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী। সেখানকার গ্রামবাসীরাই বিএসএফের অত্যাচারে অতিষ্ট। সেই অত্যাচার থেকে বাঁচতে ওই ৬টি গ্রামের বাসিন্দারা গঠন করেছেন সীমান্ত নাগরিক মঞ্চ। সেই মঞ্চের তরফেই মঙ্গলবার বিক্ষোভ দেখানো হয়।

মঙ্গলবার সকালে ওই মঞ্চের সদস্যরা জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ(Road Block) করেন। তাঁদের দাবি, বিএসএফের অত্যাচারে তাঁদের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। তাঁদের নিত্যদিনের খাদ্য সামগ্রী থেকে ইট, বালি, কাঠ এমন কি ঘর ছাউনির টিন পর্যন্ত নিয়ে যেতে বাধা দেয় বিএসএফ জওয়ানরা। জেলা শাসকের কাছে তাঁরা তাঁদের সমস্যার কথা বহুবার জানিয়েছেন। কিন্তু তাতে সমস্যা কাটেনি। তাই এদিন তাঁরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ শুরু করেছেন। বেলার দিক থেকে শুরু হয়েছে অবরোধ। দুপুর ১টা পর্যন্ত সেই অবরোধ চলে। তার জেরে রাস্তার দুইদিকেই আটকে যায় সব যানবাহন। খবর পেয়ে অবরোধ তুলতে উপস্থিত হয় জলপাইগুড়ি টাউন থানার পুলিশ। কিন্তু বিক্ষোভকারীদের সাফ জবাব, পুলিশ নয়, জেলা প্রশাসনের প্রতিনিধিরা এসে বিএসএফের সঙ্গে বসে সমাধান সূত্র না বের করা পর্যন্ত অবরোধ চলবে।

বিক্ষোভকারীদের দাবি, এর আগে তাঁদের কোনও সমস্যা ছিল না। কিন্তু কয়েকমাস আগে থেকে এই সমস্যা শুরু হয়েছে। তাঁরা তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বাড়িঘর বানানোর সামগ্রী কিছুই আর সীমান্ত পার করে নিয়ে যেতে পারছেন না। তাঁদের বাচ্চাদের স্কুলে আসতে হলে আধার কার্ড গেটে জমা দিয়ে তারপর স্কুলে যেতে হয়। সন্ধ্যা ৬টার পর তাঁদের আর সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না। ফলে তাঁদের বাচ্চারা প্রাইভেট টিউশন পর্যন্ত পড়তে যেতে পারছে না। বিষয়টি তারা জেলা শাসককে জানিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। এই যন্ত্রনা থেকে তাঁরা মুক্তি চান। তাঁরা এই সমস্যার অবিলম্বে সমাধান চান। নইলে এই আন্দোলন চলবে।

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা