‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য দেওয়া শর্ত সরাসরি খারিজ করে দিয়েছে তারেক রহমানের সরকারের। ঢাকায় অবস্থিত দুই বিদেশি রাষ্ট্রদূতের মাধ্যমে তারেক সরকারের কাছে দেশে ফেরার জন্য তিন শর্ত দিয়েছিলেন বঙ্গবন্ধু তনয়া। সেই তিন শর্ত হল, ঢাকায় ফেরার পর উপযুক্ত নিরাপত্তায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পৈতৃক ভিটেতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গৃহবন্দি রাখতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি হস্তান্তর করতে হবে। কিন্তু শেষের দুই শর্ত মানতে রাজি হলেও টুঙ্গীপাড়ায় ‘গৃহবন্দি’ রাখার প্রস্তাব সটান খারিজ করে দিয়েছেন তারেক রহমান। ফলে ডিসেম্বরে আদৌ শেখ হাসিনা ফিরবেন কিনা, তা নিয়ে নতুন করে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের জেরে ২০০৪ সালের ৫ অগস্ট প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে পালিয়ে দিল্লিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরেই ভারত সরকারের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। গত জুলাইতে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে চলতি বছর ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেন তিনি। পরে দেশত্যাগের দুই বছর পূর্তিতে গত ৫ অগস্ট ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফের ডিসেম্বরেই দেশে ফেরার কথা জানান শেখ হাসিনা। সেই সঙ্গে ঘোষণা করেন, তাঁর সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতা-মন্ত্রী ও প্রাক্তন সাংসদরাও দেশে ফিরবেন। পাশাপাশি তিনি এও আশঙ্কা প্রকাশ করেন, ‘দেশে ফিরলে খুন হয়ে যেতে পারেন।’

শেখ হাসিনার ওই ঘোষণার পরেই ঢাকায় অবস্থিত দুই বিদেশি রাষ্ট্রদূত সক্রিয় হয়ে ওঠেন। বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরা নিয়ে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। দেশত্যাগী প্রধানমন্ত্রীর তিন শর্তের কথা সরকারের শীর্ষমহলকে জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে বঙ্গবন্ধু কন্যার শর্ত মেনে নেন তার জন্য বিএনপি ও সরকারের নীতি-নির্ধারকদেরও অনুরোধ জানান। দুই বড় দেশের রাষ্ট্রদূতদের চাপে প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান বিএনপির শীর্ষ নেতারা। কিন্তু পুরোপুরি নমনীয় হতে রাজি হননি খালেদা পুত্র। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘বাংলাদেশে ফেরা মাত্র গণহত্যার দায়ে গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে। তবে জেলে রাখলেও সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। সংসদ ভবন কিংবা অন্য কোনও নিরাপদ জায়গায় অস্থায়ী কারাগার তৈরি করা যেতে পারে।’ তারেকের ওই অনমনীয় বার্তা পেয়ে বাংলাদেশে ফেরার বিষয়ে দোলাচলে ভুগছেন শেখ হাসিনা। সূত্রের খবর, ডিসেম্বরে তিনি নাও ফিরতে পারেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে ইতিমধ্যে সেই কথা জানিয়ে দিয়েছেন তিনি।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে