খোলা মঞ্চে অর্ধনগ্ন হয়ে অশ্লীল নাচ! গ্রেফতার ২৫

শীতের শুরুতেই বিভিন্ন জেলায় বসে চটুল নাচের আসর। রাতের অন্ধকারে গ্রামের গোপন মাঠে এই ধরনের অশ্লীল নাচের আসর বসে বিভিন্ন জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের শুরুতেই বিভিন্ন জেলায় বসে চটুল নাচের আসর। রাতের অন্ধকারে গ্রামের গোপন মাঠে এই ধরনের অশ্লীল নাচের আসর বসে বিভিন্ন জেলায়। সেখানে মূলত দর্শক হয় মদ্যপরাই। আর মঞ্চে অর্ধনগ্ন হয়ে নাচতে দেখা যায় নর্তকীদের। তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের মানিককোল ও দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকা। ওই এলাকায় রাতের অন্ধকারে ফাঁকা মাঠের মাঝে মঞ্চ বেঁধে চটুল গানে অর্ধনগ্ন বা স্বল্প পোশাকে নাচতে দেখা গিয়েছিল কিছু নর্তকীকে। তারাই আবার মঞ্চের মাঝে পোশাক খুলছিল বলে জানা গিয়েছে। নীচে মদ্যপদের ভিড় ও হইচই। সেই ঘটনার খব পেয়েই গোপনে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে পাঁচজন আবার নাবালিকা বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানিককোল মিষ্টি মেলা কমিটির উদ্যোগে নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সন্ধ্যায় নানান অনুষ্ঠান ভালোভাবেই চললেও রাত বাড়তেই অশ্লীল নাচ শুরু হয়। গোপালনগর থানার কাঠালতলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা অনুষ্ঠানেও শুরু হয় চটুল নাচ। অনেক স্থানীয়রাই সাংস্কৃতিক অনুষ্ঠান ভেবে সপরিবারে দেখতে গেলে অস্বস্তিতে পড়েন। ক্ষুদ্ধ হন অনেকেই, সেই নাচের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই হস্তক্ষেপ করে পুলিশ। গতকাল রাতেই দুই এলাকায় হানা দিয়ে গ্রেফতার করে সকলকে। বাজেয়াপ্ত করা হয়েছে সাউন্ড সিস্টেম।

শুক্রবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় পুলিশের তরফে। এলাকাবাসীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল