দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টার্গেট সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিমরা! প্রথমে এসআইআর করে মুসলিম ভোটারদের উপর কিছুটা কোপ দিতে পাড়লেও, এখনও থেমে থাকছে না নির্বাচন কমিশন। এবার ভোট দিতে যেতে ‘বাধা’ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। অভিযোগ রাজনৈতিক মহলের। কারণ এক নতুন নির্দেশিকা জারি করেছে জ্ঞানেশ কুমারের কমিশন। তাতে বলা হয়েছে, এবার থেকে ভোটারদের দু দফায় পরীক্ষা করা হবে। তাতে পাশ করলে তবেই ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। আর এতে ভোটারের হয়রানি দেখছে রাজ্যের শাসকদল। এর আগে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের সময়ে মুসলিম এলাকায় এইভাবে ভোটারদের ডাবল চেকিং পন্থা নিয়ে ভোটে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে। এবারেও সেই একই পন্থ অবলম্বন করেছেন ‘বেহায়া’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এই কাজে নিযুক্ত করা হচ্ছে বন্দুকধারী কেন্দ্রীয় বাহিনীকে।

আরও পডুন: প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

কমিশন সূত্রে খবর, প্রত্যেক ভোটারের পরিচয় দু’ধাপে যাচাই করতে হবে। প্রথম ধাপে যাচাই করবেন পোলিং বুথে থাকা কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপরের ধাপে যাচাই করবেন বুথস্তরের আধিকারিক (বিএলও)-রা। এতেই হেনস্থা হওয়ার আশঙ্কা রাজনৈতিক মহলের। কমিশন সূত্রে খবর, ভোট দিতে যাওয়া কোনও ব্যক্তির সঙ্গে কমিশনের ঘোষিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটির মূল কপি অবশ্যই থাকতে হবে। তা রয়েছে কি না, সেটি নিশ্চিত করবেন সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কমিশন নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে কোনও একটির মূল কপি দেখাতে পারলে, তবেই প্রথম ছাড় পাবেন ওই ভোটার। দ্বিতীয় ধাপে তাঁর পরিচয় যাচাই করবেন সেই পোলিং বুথে থাকা তৈরি বিএলও। সঠিক ভোটারই ভোট দিতে এসেছেন কি না, তা নিশ্চিত করবেন বিএলও। তারপরেই নিজের ভোট দিতে পারবেন ভোটার। যা হয়রানি বলেই মত রাজনৈতিক মহলের।

এর আগে ঘোষণা করা হয়েছিল, পোলিং বুথের ১০০ মিটারের বাইরে থাকবেন বিএলও। সেই ১০০ মিটারের মধ্যেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও ভোটাররা। ১০০ মিটার কতটা তা সাদা রং বা চুন দিয়ে দাগ কাটতে হবে। এবার আরও এক নির্দেশ এল জ্ঞানেশের কমিশনের কাছ থেকে।

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১