ভোট শেষের পর এল ‘ভোটার স্লিপ’, বিএলও-কে আটকে চাঁচলে চলল বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের। এমনই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু, ভোটের আগের দিন পর্যন্ত হাতে এল ভোটার স্লিপ। অথচ ভোট মিটে যাওয়ার পরের দিনই সেই স্লিপ পৌঁছে গেল বাড়িতে! ঘটনা জানাজানি হতেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। বিএলও-কে দীর্ঘ সময় ওই এলাকায় আটকে রাখা হয়। অভিযুক্ত বিএলও নিজের ভুল স্বীকার করেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে।

মালদহের চাঁচোল বিধানসভার সিহিপুর গ্রামের ২২৩ নম্বর বুথের বাসিন্দা হুশনারা বেগম অভিযোগ করেন,  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোটের দিন তিনি একাধিকবার বিএলও আখতার হোসেনের কাছে ভোটার স্লিপ চেয়েছিলেন। কিন্তু প্রতিবারই তাঁকে খালি হাতে ফিরতে হয়। স্লিপ না থাকায় শেষ পর্যন্ত ভোটদান থেকে বঞ্চিত হন ওই তরুণী। অথচ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে আচমকাই হুশনারার বাড়িতে সেই ভোটার স্লিপ পৌঁছে দেন বিএলও। এই ঘটনায় হতবাক হয়ে যান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

ভোট শেষ, এই স্লিপের উপযোগিতা কী? এমনই প্রশ্ন তুলে বিএলওকে ঘেরাও করে রাখে এলাকার মানুষজন। জনরোষের মুখে পড়েন বিএলও। তাঁকে ঘিরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি চলে। অভিযোগ, তাঁর গাফিলতিতেই ভোট দিতে পারেননি তরুণী। যদিও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বিএলও। তিনি সাফাই দেন, ‘দু’জন ব্যক্তিকে এক মনে করে ফেলায় এই ভুল হয়েছে।‘ দায়িত্বহীনতার অভিযোগে ওই বিএলও-র শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!