বুধেও জলমগ্ন কলকাতার একাধিক জায়গা, নতুন দুর্যোগের সম্ভাবনা শনিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুম ভেঙে শহরবাসী দেখেছে বানভাসি কলকাতা। গোটা শহর হয়ে পড়েছে জলবন্দি। সোমবার রাত থেকে বৃষ্টির জেরে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল চলে গিয়েছে জলের তলায়। মঙ্গলবার রাত পর্যন্ত অনেক জায়গায় জল নামেনি। বুধবার সকালেও শহর কলকাতায় কিছু কিছু জায়গায় এখনও জল জমে থাকতে দেখা গিয়েছে। যদিও এই জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছে পুর প্রশাসন।

ঠনঠনিয়া থেকে শুরু করে যাদবপুর, বেহালার একাধিক জায়গায় এখনো জল জমে রয়েছে। গলি থেকে রাজপথ সবটাই মঙ্গলবার সকালে চলে গিয়েছিল জলের তলায়। পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। বুধবার অফিস টাইমেও বেশ কয়েক জায়গায়, জল জমে থাকতে দেখা গিয়েছে। উত্তর কলকাতার সুকিয়াস্ট্রিটে ৪৮ ঘন্টা কেটে গেলেও কোমর সমান জল। দোকানপাট প্রায় বন্ধই রয়েছে। পুজোর আগে এরকম পরিস্থিতি খুব সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সংসার হয়েছে। গোটা এলাকার পরিস্থিতি অত্যন্ত বেহাল হয়ে রয়েছে। বিক্রেতাদের মন্তব্য, পুজোর আগে এই দুর্যোগ তাদের শেষ করে দিয়েছে। জলমগ্ন একাধিক এলাকায় হয়ে যাওয়ায়, চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বাইপাসের ওপর টেগর পার্কের কাছে জল থৈথৈ করছে। জমা জলে চরম দুর্ভোগ ভিআইপি বাজার এলাকায়। সমস্ত জায়গাতেই জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতার একই অবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে বালিগঞ্জ ফাঁড়ির মতো এলাকার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। রাজপথ এখন রীতিমতো নদীতে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে সেখানেই একের পর এক গাড়ি খারাপ হয়ে আটকে রয়েছে। অত্যন্ত ব্যস্ততম রাস্তা বালিগঞ্জ ফাঁড়ি বুধবার সকালেও অত্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। জল সম্পন্ন না নামায় এখনো গাড়ি চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। সোমবারের রাতের বৃষ্টির জল আজও শহর কলকাতায় বিভীষিকার সৃষ্টি হয়েছে।

একটা দুর্যোগ কাটতে না কাটতেই আরও একটি দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে শনিবার থেকে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এর ফলে আরও বৃষ্টিপাত শনিবার থেকে হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের খবর, নতুন করে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপের সৃষ্টি হবে। উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। সেটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার। এরপ্রভাব পড়বে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। চতুর্থীর নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জানানো হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা হুগলি এবং পুরুলিয়ায়। শনিবার বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণায়। দক্ষিণবঙ্গের দুর্যোগের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত হারি বৃষ্টির কোনও সতর্কতা নেই।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌