শিলিগুড়িতে জলসংকট দূর করতে বাড়ানো হল ট্যাঙ্কার, উদ্যোগী মেয়র

Share:

নিজস্ব প্রতিনিধি : জল সংকট দূর করতে এবার পথে নামল শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার সকালে শহর জুড়ে বাড়ানো হয়েছে ট্যাঙ্কার। পাশাপাশি জলের পাউচ তৈরি করে তা বিভিন্ন জায়গায় বিলি করা হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন, আগামী দুদিন এই সমস্যা চলবে। তারপরে এই সমস্যা মিটে যাবে।

বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়িতে জল সংকট দূর করতে জলের ট্যাঙ্কার নামানো হয়েছিল। সেইসঙ্গে জলের পাউচ বিলিও শুরু হয়। কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। তবে শুক্রবার সকাল থেকে আরও বেশি পরিমাণে জলের ট্যাঙ্কার নামানো হয়। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডে ২৯টি জলের ট্যাঙ্কার নামানো হয়। পাশাপাশি পিএইচই দফতরের তরফে মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে জলের পাউচ তৈরি করা তা বিলি করা হয়। এদিন মেয়র গৌতম দেব নিজের ওয়ার্ডে জলের পাউচ বিলি করেছেন। জল পেতে যাতে মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেবিষয়ে তদারকি করেছেন শিলিগুড়ির মেয়র। এদিন শিলিগুড়ি পুরনিগমের মেয়র জানিয়েছেন, ‘মানুষের সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার এক লাখের মতো জলের পাউচ বিক্রি হয়েছিল। তবে এদিন জলের পাউচ বিলির পরিমাণ বাড়ানো হয়েছে।‘ একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। বিজেপি সিপিএম মিলে আমাকে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী পূর্বতন বাম পুরবোর্ড।‘

উল্লেখ্য, মহানন্দার জলে দূষণ থাকায় শিলিগুড়িতে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পুরনিগমের। পুরনিগমের এই সিদ্ধান্ত ঘোষণার পরই বুধবার থেকে প্রবল জলসংকট শুরু হয় শিলিগুড়িতে। জল কিনতে লম্বা লাইন পড়ে যায় শহরের বিভিন্ন এলাকায়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার পানীল জলের দাবিতে পুরনিগম অফিসের সামনেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। এর আগে বৃহস্পতিবারও রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম। শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন।

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর