শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজরে নবান্ন, পুণ্যার্থীদের জন্য যাত্রাপথেই মিলবে ফুট ম্যাসাজের সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্রাবণ মাস মানেই তারকেশ্বর, জল্পেশ ও দেওঘরমুখী কাঁওয়ার যাত্রায় ভক্তদের ঢল। সেই বিপুল জনসমাগমকে সামনে রেখে এবার আগেভাগেই বিস্তৃত প্রস্তুতি শুরু করল নবান্ন। হুগলি, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের জেলাশাসকদের একাধিক নির্দেশ পাঠিয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন তীর্থযাত্রা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।

এবারের প্রস্তুতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কাঁওয়ারিয়াদের শারীরিক স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্য সুরক্ষায়। নির্দেশ অনুযায়ী, তীর্থপথে প্রায় প্রতি পাঁচ কিলোমিটার অন্তর গড়ে তোলা হবে বিশেষ ফেসিলিটেশন ক্যাম্প। দীর্ঘ পথ হেঁটে আসা ভক্তদের জন্য সেখানে থাকবে পায়ের পরিচর্যা ও ম্যাসাজের ব্যবস্থা। পাশাপাশি রাখা হবে ব্যথা উপশমকারী স্প্রে। ক্লান্তি কাটাতে দেওয়া হবে মরশুমি ফল, ভেজানো ছোলা, গুড়, বাতাসা-সহ হালকা পুষ্টিকর খাবার। প্রতিটি সেবা শিবিরে পর্যাপ্ত পানীয় জল, পরিচ্ছন্ন শৌচাগার, প্রয়োজন অনুযায়ী মোবাইল টয়লেট, প্রাথমিক চিকিৎসা, ওআরএস, জরুরি স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুল্যান্স এবং বিশ্রামের জন্য ছাউনির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও কোনও রকম খামতি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দিয়েছে নবান্ন। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অগ্নি নিরাপত্তা, জরুরি পরিষেবা এবং নিরবচ্ছিন্ন নাগরিক পরিষেবা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে। তীর্থপথে যানজট এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা, পর্যাপ্ত পার্কিং, পথচারীদের নিরাপদ চলাচল এবং জরুরি যানবাহনের জন্য আলাদা ব্যবস্থা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…

 সূত্রের খবর, প্রতিটি জেলার জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। পুলিশ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত, পঞ্চায়েত, পুরসভা, পরিবহণ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, মন্দির কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে আগাম সমন্বয় বৈঠক করতে বলা হয়েছে। এছাড়া সেবা শিবিরগুলির অবস্থান ও উপলব্ধ পরিষেবা সম্পর্কে সাইনবোর্ড, মাইকিং ও প্রচারের উপরও জোর দেওয়া হয়েছে। জেলাশাসকদের ব্যক্তিগতভাবে গোটা প্রস্তুতি তদারকির নির্দেশ দিয়েছে নবান্ন। একই সঙ্গে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গৃহীত সমস্ত পদক্ষেপের অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) দ্রুত রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

দামেস্কেতে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

স্কুল নাকি পার্টি অফিস? ক্যাম্পাসের ভেতরে শপিং কমপ্লেক্স নিয়ে তোলপাড় মালদহ

শুধু ডিম খেলেই হবে না! শিশুর সুস্থ বৃদ্ধির জন্য দরকার সুষম খাদ্য, মত চিকিৎসকদের

‘ও ১০ জনের সঙ্গে প্রেম করুক, আমি ওঁকে ছাড়ব না’, গোবিন্দার পরকীয়া বিতর্কে সুনীতা

ওজন কমাতে মেথি কতটা কার্যকর? সঠিকভাবে খেলেই মিলতে পারে একাধিক উপকার

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…

ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

চিনে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন প্রায় ১৬ জন, চলছে উদ্ধারকাজ