সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে কোনও আপস হবে না। প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধেও নামবে পাকিস্তান।

এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল অভিযোগ করেন, ভারত জলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তাঁর কথায়, ‘সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে কোনও আপস হবে না। যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব যুদ্ধ দিয়েই দেওয়া হবে।’ বিলাওয়ালের এই মন্তব্যের মধ্যেই ইসলামাবাদে ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পাকিস্তান সেনাবাহিনীর তরফে জানানো হয়, দেশের ন্যায্য পানির অধিকার রক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। সরকারি নির্দেশ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে।পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি আগেই জানিয়েছিল, সিন্ধু নদীর পানি আটকে দেওয়া বা প্রবাহ বদলে দেওয়ার যে কোনও পদক্ষেপকে তারা যুদ্ধের সমতুল্য বলে মনে করবে। সেই অবস্থানই ফের তুলে ধরা হয়েছে সেনার বৈঠকে। অন্যদিকে, ভারতের অবস্থানও স্পষ্ট। নয়াদিল্লির দাবি, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে পাকিস্তানের মদদের কারণেই ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানকে আগে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে আগের মতো চুক্তি কার্যকর রাখা সম্ভব নয়।

আরও পড়ুনঃচিনে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন প্রায় ১৬ জন, চলছে উদ্ধারকাজ

প্রসঙ্গত, গত বছর পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে জল নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান আন্তর্জাতিক মহলেও বিষয়টি তুলেছে। তবে ভারত নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি। এমন পরিস্থিতিতে বিলাওয়ালের যুদ্ধের হুঁশিয়ারি নতুন করে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তাপ আরও বাড়িয়ে দিল।

মা-বাবার ঝামেলা মেটাতেই পাহাড়ে গিয়েছিলেন, ফিরলেন না কেউ! মহারাষ্ট্রের দুর্ঘটনায় মুখ খুলল কুনালের পরিবার

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা