টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…

ভরা মরশুমে রেলযাত্রীদের চরম দুঃসংবাদ শোনাল দক্ষিণ-পূর্ব রেল। একটি বিজ্ঞপ্তিতে একগুচ্ছ মেমু বা লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকদিন। সামনেই রথযাত্রা। ১৬ জুলাই রাজ্যজুড়ে পালিত হবে জগন্নাথের উৎসব। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। রথযাত্রাকে কেন্দ্র করে অনেক জায়গায় মেলা বসে। তবে এই সময়টা তীর্থদর্শনের আদর্শ সময়। অনেকেই জগন্নাথধাম পুরীর উদ্দেশ্যে রওনা দেবেন। সুতরাং রথযাত্রা মানেই আপামর বাঙালির কাছে এক উৎসবের আমেজ, এবং ঘোরাঘুরির সময়। কিন্তু এ বার ভ্রমণপ্রেমীদের সেই পরিকল্পনা বোধহয় ভেস্তে যেতে পারে। কারণ ভরা মরশুমে রেলযাত্রীদের চরম দুঃসংবাদ শোনাল দক্ষিণ-পূর্ব রেল। একটি বিজ্ঞপ্তিতে একগুচ্ছ মেমু বা লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টানা ১৩ দিন বাতিল থাকছে একাধিক গুরুত্বপূর্ণ রুটের ট্রেন। তাতেই চরম ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে ভ্রমণপ্রেমীরা। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে, ৬৮০৯৩ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু, ৬৮০৯৪ ঝাড়গ্রাম-খড়গপুর মেমু, ৬৮০২৩ ঝাড়গ্রাম-পুরুলিয়া, ৬৮০২৪ পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু, ৬৮০৮৭ বিষ্ণুপুর-ধানবাদ, ৬৮০৮৮ ধানবাদ-বাঁকুড়া, ৬৮০৯৬ বাঁকুড়া-জয়রামবাটি, ৬৮০৯৫ জয়রামবাটি-বাঁকুড়া মেমু, ৬৮০২৫ চক্রধরপুর-রৌরকেলা, ৬৮০২৬ রৌরকেলা-চক্রধরপুর, ৬৮০২৯ রৌরকেলা-ঝাড়সুগুদা এবং ৬৮০৩০ ঝাড়সুগুদা-রৌরকেলা মেমু, ৬৮০৩১, ৬৮০৩২, ৬৮০৩৩, ৬৮০৩৪ নম্বরের ঝাড়সুগুদা-সম্বলপুর ও সম্বলপুর-ঝাড়সুগুদা আপ এবং ডাউন মেমু ট্রেন। অর্থাৎ শিয়ালদহ বা হাওড়া লাইনের কোনও লোকাল বা মেমু বাতিল থাকছে না।

কিন্তু ব্যাপারটা হল, রথযাত্রা এবং উল্টোরথ উপলক্ষে বাঁকুড়া ও জঙ্গলমহল সংলগ্ন এলাকাগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয়। তার ওপর অফিসযাত্রী, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের প্রতিদিনের যাতায়াত তো আছেই। সেই কারণে টানা ১৩ দিন ওই অঞ্চলগুলিতে ট্রেন বাতিল থাকলে যাতায়াত সমস্যায় পড়বেন যাত্রীরা। যদিও কেন ট্রেন বাতিল থাকবে তা জানানো হয়নি। অর্থাৎ ওই সময়ে গন্তব্যে যাওয়ার জন্যে বাস বা অন্যান্য বিকল্প যাত্রাপথের ওপর নির্ভর করতে হবে রেলযাত্রীদের। যাতে সময় ও টাকা দুই অপচয় হবে।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির