স্কুল নাকি পার্টি অফিস? ক্যাম্পাসের ভেতরে শপিং কমপ্লেক্স নিয়ে তোলপাড় মালদহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে যুব তৃণমূলের পার্টি অফিস। সেই জমিতেই গড়ে উঠেছে মার্কেট কমপ্লেক্স। অভিযোগ, দোকান বরাদ্দের নামে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের কুমারগঞ্জে এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অভিযোগ, শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৭ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। সেখানে নির্মাণ করা হয়েছে যুব তৃণমূলের পার্টি অফিস এবং একাধিক দোকান। ফলে স্কুলের পরিকাঠামো ও পঠনপাঠনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার ভূমি ও ভূমি সংস্কার দফতর, শিক্ষা দফতর এবং ডিআই-এর কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। অভিযোগের তির এলাকার তৃণমূল নেতা মহব্বত আলির দিকে। তাঁর নেতৃত্বেই সরকারি জমি দখল করে এই নির্মাণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এই বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনায় নতুন মোড়, অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে এবার জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তৃণমূল পরিচালিত শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক। তাঁর দাবি, জমির সঠিক মাপজোক করে যতটা অংশে অবৈধ নির্মাণ হয়েছে, তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হোক। তিনি জানান, অতীতেও উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা সফল হয়নি।

আরও পড়ুনঃ হাই কোর্টে ধাক্কা খেলেন মহুয়া, সুজিতের মামলায় মিলল দ্রুত শুনানির অনুমতি

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, সরকারি জমি দখল করে কোনও অবৈধ নির্মাণ মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে বুলডোজার চালিয়ে তা ভেঙে দেওয়া উচিত। একই সুর শোনা গিয়েছে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর গলাতেও। তাঁর বক্তব্য, সরকারি জমি দখল করে কেউ অবৈধ নির্মাণ করে থাকলে আইন অনুযায়ী সেই নির্মাণ ভাঙতেই হবে। কোনও ছাড় দেওয়া হবে না।

শুধু ডিম খেলেই হবে না! শিশুর সুস্থ বৃদ্ধির জন্য দরকার সুষম খাদ্য, মত চিকিৎসকদের

‘আমার স্বামী ১০ জনের সঙ্গে প্রেম করুক, আমি ওঁকে ছাড়ব না’, গোবিন্দার পরকীয়া বিতর্কে সুনীতা

ওজন কমাতে মেথি কতটা কার্যকর? সঠিকভাবে খেলেই মিলতে পারে একাধিক উপকার

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…

ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

চিনে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন প্রায় ১৬ জন, চলছে উদ্ধারকাজ

সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুরে, জানালেন কাকলি ঘোষ দস্তিদার

রথের দিন জগন্নাথদেবের প্রিয় ‘কণিকা ভোগ’ বানাবেন কীভাবে? রইল সহজ রেসিপি

দুপুরের পাতে আনুন নতুন স্বাদ, দুধ ঘিয়ের মিশেলে বানিয়ে নিন ‘শাহি লাউ’

কোচবিহারে ডিম-হামলার মুখে মীনাক্ষী, গাড়ি থামিয়ে পুলিশকে কড়া বার্তা সিপিএম নেত্রীর