জন্ম-মৃত্যুর শংসাপত্র এবার সম্পূর্ণ অনলাইনে, গাফিলতি রুখতে কঠোর পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্দিষ্ট পোর্টালে তথ্য নথিভুক্ত করার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বহু এলাকায় এখনও জন্ম ও মৃত্যুর তথ্য হাতে কলমে নথিভুক্ত করা হচ্ছে। এর ফলেই শংসাপত্র পেতে দেরি, তথ্যের অসঙ্গতি এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি প্রতিনিয়ত সামনে আসছে। এই পরিস্থিতি রুখতেই ফের কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। জানানো হয়েছে, এবার থেকে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রিয়েল টাইমে জন্ম ও মৃত্যুর নথিভুক্ত বাধ্যতামূলক করতে হবে।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময় পেরিয়ে গেলে জন্ম ও মৃত্যুর নথিভুক্তির ক্ষেত্রে সব জেলাকেই বাধ্যতামূলক ই-ডিস্ট্রিক্ট পোর্টাল ব্যবহার করতে হবে। উল্লেখযোগ্যভাবে, এই নির্দেশ আগেই গত আগস্ট মাসে জারি করা হলেও বহু জায়গায় তা কার্যকর হয়নি। সেই কারণেই পুরোনো সার্কুলার ফের পাঠিয়ে প্রশাসনিক কর্তাদের সর্তক করল রাজ্য।

আরও পড়ুন: গ্রেপ্তারির পর আদালতে ‘অদ্ভুত দাবি’ গোডাউন মালিকের, বিমান দুর্ঘটনার প্রসঙ্গ তুলে চাইলেন রেহাই

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ১৯৬৯ সালের ‘রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট ‘ অনুযায়ী নির্ধারিত সময়ের পরে নথিভুক্তির ক্ষেত্রে জেলাশাসকের অনুমোদন আবশ্যক, যা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্তর থেকে দেওয়ার কথা। কিন্তু বাস্তবে এখনও একাধিক মহকুমায় অনলাইন ব্যবস্থাকে উপেক্ষা করে ম্যানুয়াল বা আধা ডিজিটাল পদ্ধতিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। এই সমস্যা দূর করতে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নোডাল বিভাগ হিসেবে তারা ইতিমধ্যেই জন্ম মৃত্যু সংক্রান্ত কেন্দ্রীয় তথ্য পোর্টাল কে ই ডিস্ট্রিক্ট এর সঙ্গে যুক্ত করেছে। ফলে দেরিতে নথিভুক্তির অনুমোদন পুরোপুরি অনলাইনেই সম্পন্ন হবে। আবেদনকারীদের আলাদা করে কোন অনুমোদনপত্র জমা দিতে হবে না।

প্রশাসনের মতে, এই ব্যবস্থার ফলে কাজ হবে দ্রুত ও স্বচ্ছ , তথ্যের গরমিল কমবে এবং ভবিষ্যতে আইনি জটিলতা সম্ভবনাও অনেকটাই হ্রাস পাবে। নির্দেশ অমান্য হলে প্রশাসনিক বিশৃঙ্খলার পাশাপাশি সরকারি পরিসংখানের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বলেই স্বাস্থ্য দপ্তরের তরফে বার্তা দেওয়া হয়েছে।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ