মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামী শুক্রবার, ৮ মে সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকেই অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উত্তেজনা ও উৎকণ্ঠা।

পর্ষদ সূত্রে খবর, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা বিভিন্ন নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখতে হলে পরীক্ষার্থীদের হাতে রাখতে হবে অ্যাডমিট কার্ড। কারণ, রোল নম্বর এবং জন্মতারিখ দিয়েই লগ ইন করতে হবে। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?

পরীক্ষার্থীরা যেই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন- WBBSE Official Website , WBBS Education Portal

শুধু ওয়েবসাইট নয়, স্মার্টফোনের মাধ্যমেও সহজে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। গুগল প্লে স্টোর থেকে আগে থেকেই ডাউনলোড করে রাখা যেতে পারে এই অ্যাপগুলি-

iResults,Madhyamik Results, Edutips App

ডিজি লকারে কীভাবে পাবেন ডিজিটাল মার্কশিট?

ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতেও থাকছে বিশেষ সুবিধা। এর জন্য-

. DigiLocker ওয়েবসাইটে যান বা অ্যাপ ডাউনলোড করুন।

২. আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।

. ‘Education and Learning’ বিভাগে যান।

. সার্চ বক্সে ‘West Bengal Board of Secondary Education’ লিখুন।

৫. ‘Class X Marksheet’ নির্বাচন করুন।

৬. রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন।

. এরপর সহজেই মার্কশিট ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ মৃত্যুর আধ ঘন্টা আগে মাফিনের সঙ্গে শেষ কথা, কী বলেছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ?

কবে মিলবে অরিজিনাল মার্কশিট?

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ৮ মে সকাল সাড়ে ১০টা থেকে স্কুলগুলির প্রধান শিক্ষক বা অনুমোদিত প্রতিনিধিরা পর্ষদের ক্যাম্প অফিস থেকে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। পরে তা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। পর্ষদ আরও জানিয়েছে, রেজাল্ট দেখার পর পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, জন্মতারিখ-সহ সমস্ত তথ্য ভালো করে মিলিয়ে নেওয়া জরুরি। কোনও ভুল থাকলে দ্রুত স্কুলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ