WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

Share:

নিজস্ব প্রতিনিধি: WBSEDCL-গ্রাহকদের বিরাট স্বস্তি দিল বিজেপি সরকার। এবার থেকে আর তিন মাসে একবার নয়। প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল। আগামী জানুয়ারি থেকে সেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার ফলে এবার গ্রাহকদের কিছুটা হলেও বিদ্যুতের বিল কম আসবে। এই বিষয়ে আজ, বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘২০২৭ সালের জানুয়ারি মাস থেকে গোটা রাজ্যেই প্রতি মাসে মাসে বিল আসবে। আর তিন মাস অন্তর বিল আসবে না। গ্রামীণ এলাকায় লাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে এই অর্থবর্ষে। কাস্টমার কেয়ার সেন্টারে লোক দ্বিগুণ করা হবে। রাজ্যের মানুষের উপরে বিদ্যুতের বিলের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত।’

আরও পডুন: প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

এদিন স্মার্ট মিটার নিয়েও বঙ্গবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নির্দেশে ভারত সরকার গৃহস্থের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। আমরা সেই পথেই হাঁটব।’ স্মার্ট মিটার নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন বামেরা। আর আজ শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেই বলেন, ‘মিছিল করার সুযোগ পাবেন না বামপন্থীরা। ওদের হাওয়া বেরিয়ে যাবে। যাদবপুর পার্টি সাবধান থাকুন। উস্কানি দিতে শুরু করেছেন। বেশি বাড়তে দেব না, এটা দুর্বল সরকার নয়। এটা শক্তিশালী সরকার।’ কৃষকদের জন্যও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘পিএম কুসুম প্রকল্প গ্রহণ করা হয়েছে, এতে কৃষকদের বিদ্যুতের খরচ অনেকটা কমবে। ১ অগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে প্রত্যেক ইউনিটে ২ টাকা করে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। রাজ্যের ৪ হাজার আইসিডিএস সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। একইসঙ্গে বিনামূল্যে আলো ও পাখাও দেওয়া হবে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের