‘‘অগ্নিকাণ্ডের অপরাধীদের জেলে পাঠাব’’, হুঙ্কার শাহর

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : আনন্দপুর কারখানার অগ্নিকাণ্ডের স্বচ্ছ তদন্ত করা হোক। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন থেকে এমনই দাবি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যারা অপরাধী তাদের জেলে পাঠানোর দাবি তুলেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যারা দোষী দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। জলা জমি গুলোতে গুদাম তৈরি হয়েছে। তা বাইরে থেকে বন্ধ রয়েছে কেন। গুদামের ভিতরে জ্বলে পুড়ে মরছে। বাইরে বেরিয়ে আসতে না পারায় মৃত্যু হয়েছে। এপ্রিলের পরে বিজেপি সরকার ক্ষমতায় আসবে। তারপরেই অপরাধীদের জেলে পাঠানো হবে। মোমো কারখানার মালিককে কেন এখনও গ্রেফতার করা যায়নি? আসন্ন বিধআনসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় প্রচারের ঝাঁজ বাড়িয়েছে বিজেপি। প্রতিবারের মতো এবারও মাঝে মাঝেই বঙ্গ সফরে আসছেন মোদি-শাহ। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীতে কর্মী সম্মেলন করেন তিনি। আনন্দপুর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি।

এদিন অনুপ্রবেশ নিয়েও কথা বলতে শোনা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই অনুপ্রবেশ রুখতে হবে। তাঁর অভিযোগ, নদী, নালা দিয়ে যে অনুপ্রবেশ হয়। তাদের আটকানো হয় না। কাঁটাতারের জন্য জমি দেয় না সরকার। কিন্তু ক্ষমতায় এসে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সীমানার ব্যবস্থা করা হবে। মতুয়াদের ভয় না পাওয়ার কথআ বলেছেন শাহ। তিনি বলেছেন, মতুয়াদের ভোট কেউ ছিনিয়ে নিতে পারবেন না। SIR-র কাজ যেমন চলছে, চলবে। অনুপ্রবেশকারীদের হঠানো হবে। বাকি যাঁরা থাকবে তাঁদের বিজেপি এসে হঠাবে।

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা