সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালিতে ফের নারী নির্যাতনের অভিযোগ। ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল শেখ শাহজাহান-ঘনিষ্ঠের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত কাদের মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট ১ নম্বর পঞ্চায়েতের বাউনিয়া এলাকার। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় মহিলারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর পথ আটকান কাদের মোল্লা। এরপরই মহিলার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার পর আর দেরি না করে ন্যাজাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগের সমস্ত দিক যাচাই করে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

উল্লেখ্য, সন্দেশখালি অতীতেও নারী নির্যাতন, শ্লীলতাহানি এবং জমি দখলের একাধিক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির আলোচনায় উঠে এসেছিল। শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অতীতে নানা অভিযোেগ উঠেছিল। এবার ফের শাহজাহান-ঘনিষ্ঠের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় নতুন করে সরগরম বাউনিয়া এলাকা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ