ভোটে নন্দীগ্রামে সিপিএম নয়, লড়বে জোটসঙ্গী সিপিআই

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেদিনীপুরে নিজেদের জায়গায় টলোমলো সিপিআইএম। একদা বামেদের ঘাঁটি হিসাবে ছিল মেদিনীপুর জেলা। গত বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম কেন্দ্রে হাই ভোল্টেজ প্রার্থীদের মাঝে বামেদের হাল ধরতে তৎকালীন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়। কিন্তু সেই জায়গায় এবার প্রার্থী হওয়ার জন্য সিপিআই কেই ছাড়া হবে বলে জানানো হয়েছে।

সিপিএম নন্দীগ্রাম সহ ৪ টি আসন ছাড়তে চলেছে সিপিআই কে। যাঁকে ঘিরে গত বার নন্দীগ্রামে সিপিএমের ক্ষয়িষ্ণু ভোটব্যাঙ্কে কিছুটা উন্নতির আশা করেছিলেন সিপিএম তথা বাম নেতৃত্ব। ২০০৯ তারপর ২০১১ সালের বামেদের শক্তিক্ষয় শুরু হতে থাকে। তখন থেকেই সেইভাবে ভোটের লড়াইয়ে নেই বামেরা। কিন্তু সংসদীয় গণতন্ত্রের ওপর আস্থা রেখে লড়াই করাই লক্ষ্য বলেই মনে করছেন সিপিএম এর এক নেতা। ২০১৬র বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পূর্ব, তমলুক এবং হলদিয়া বিধানসভায় জয় পায় সিপিএম। ২০২১–এ পূর্ব মেদিনীপুরে একটি আসনও পায়নি সিপিএম। ওই বছর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে ভালো ফল করে বিজেপি।

আরও পড়ুন: মুখ্যসচিব -স্বরাষ্ট্রসচিবের পর রাজ্যের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে সরাল কমিশন

একদিকে বিজেপির উত্থান অন্যদিকে বামেদের ভোট ব্যাংক হ্রাস পাওয়ায় আরো ক্ষয়িষ্ণু হয়ে পরে সংগঠন। সিপিআই প্রতি ভোটে ওই কেন্দ্রে নিজেদের প্রার্থী দেয়। কিন্তু গত বিধানসভা নির্বাচনে সিপিএম পূর্ব মেদিনীপুরে একটি আসনও পায়নি। নন্দীগ্রাম আসনে বরাবর প্রার্থী দিত সিপিআই। ২০২১–এ বিধানসভায় এখানে প্রার্থী দিয়েছিল সিপিএম। প্রার্থী ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়। এ বার সেই আসন শরিক দল সিপিআইকে ছেড়ে দিচ্ছে তারা। শুধু নন্দীগ্রাম নয়। কাঁথি দক্ষিণ, পটাশপুর এবং তমলুক আসনে বামফ্রন্টের জোটসঙ্গী সিপিআই প্রার্থী দেবে। 

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?