শরীরচর্চাই মূলমন্ত্র? ভোট পেতে এলাকাবাসীকে যোগব্যায়ামের পাঠ দিচ্ছেন বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: যখনই কোনও নির্বাচন আসে তখনই হামেশাই অবাক করা ঘটনা ঘটতেই থাকে। কেন বলছি অবাক করা ঘটনা? কারণ এমন বিষয়গুলি আপনি বছরের অন্য কোনও সময়েই দেখতে পাবেন না। যখনই ভোটের মরশুম শুরু হয় ঠিক সেসময়ই এমন ধরণের কিছু ঘটনা আপনার চারপাশে দেখতে পাবেন। যা ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচেন বাংলার একাধিক জায়গায় নিত্যদিন দেখা যাচ্ছে। ভোট প্রচারে বেরিয়ে কোনও রাজনৈতিক দলের প্রার্থী রান্না করছেন তো আবার কেউ বাসন মেজে দিচ্ছেন। শুধু তাই নয়। কেউ কেউ আবার বাড়ির নোংরা পরিষ্কার করছেন তো কেউ এলাকাবাসীর দাড়ি কমিয়ে দিচ্ছেন। এইসবের মধ্যেই আলাদা চিত্র পটাশপুরে। সাধারণ মানুষদের যোগব্যায়াম করে শরীরচর্চা শেখাচ্ছেন সেখানকার বিজেপি প্রার্থী তপন মাইতি।

সকালবেলা ভোটপ্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের সঙ্গে চা পান করতে করতে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন বিজেপি প্রার্থী। তারপরেই এলাকার প্রচারে বেড়িয়ে পড়ছেন তিনি। সভা করছেন সেই সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করছেন। মানুষের অভাব-অভিযোগ যা যা রয়েছে তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার চেষ্টা করে চলেছেন। গ্রামসবাসীদের সঙ্গে মাঠে নেমে তাঁদের রীতিমত যোগব্যায়াম শেখাচ্ছেন তিনি। কীভাবে শরীরচর্চা করলে মন ও শরীর ভাল থাকে সমস্ত কিছুর পাঠ দিচ্ছেন তপন। তবে এত কিছুর পরও কি ভোট পেয়ে জয়লাভ করতে পারেবেন বিজেপি প্রার্থী? প্রশ্ন উঠেছে।

পটাশপুর বিধানসভায় পরপর তিনবার জয়লাভ করেছেন তৃণমূল। সেখানে জয় পেতে একপ্রকার মরিয়া হয়ে উঠেছে বিজেপি। জনসংযোগে ব্যায়াম শেখানোর বিষয়ে বিজেপি প্রার্থীর ব্যাখ্যা, ‘আমি একজন প্রাক্তন সৈনিক। সেই কারণেই যোগব্যায়াম বলুন কি শরীরচর্চা সমস্ত কিছুই আমার সঙ্গে যায়। আমি নিজে মন থেকে চাই এলাকার সাধারণ মানুষ সুস্থ থাকুক এবং ভাল থাকুক। তাই আমি এলাকাবাসীকে ব্যায়াম শেখাচ্ছি। এর সঙ্গে রাজনীতি জুড়ে দেবেন না। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০