আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তা, ঘাট, বাস-ট্রেন- কিংবা চায়ের ঠেকে একটাই বিষয় নিয়ে এখন চলছে আলোচনা। দাদা কী হবে বলুন তো? নানা গুণি দিচ্ছে নানা মত। কিন্তু ফল আসলে কী হবে সেটা কেউ জানে না। বা হয়তো জানে, তবে তার থেকে জানতে গেলে অপেক্ষা করতে হবে আগামী সোমবার অর্থাৎ ৪ তারিখ পর্যন্ত। ঠিক সকাল হলেই তাকে নিয়ে হবে টানাহেঁচড়া। তার নাম ইভিএম। হ্যাঁ, তার ভিতরেই বন্ধ রয়েছে বাংলার বিধান। বাংলার জনতা কী রায় দিল সেটা বলতে পারবে ইভিএমই। সবার মত জমা পড়েছে এই ভোট যন্ত্রে। আগামী সোমবার ডিসিআরসি সেন্টারে সকাল ৮টা থেকে শুরু হবে গণনা।

আরও পডুন: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

তবে শুরুতেই ইভিএম নয়, পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু করবেন ভোটকর্মীরা। সেই গণনা শেষে, হাত পড়বে ইভিএমে। দুপুর ১২টা বেজে যাবে ইভিএম থেকে পূর্বাভাস পেতে। কারা বসছে বাংলার কুর্শিতে। তবে পূর্ণাঙ্গ ফল পেতে লাগতে পারে গভীর রাত। কিন্তু দুপুরের মধ্যেই প্রাথমিক ট্রেন্ড চলে আসবে সামনে। কতটা নিরাপত্তা থাকে এই ভোটগণনা কেন্দ্রগুলিতে?

জানা গিয়েছে, স্ট্রংরুমে ইভিএমগুলি থাকে রিটার্নিং অফিসারের দায়িত্বে। ২৪ ঘন্টাই স্ট্রংরুমগুলির পাহারায় থাকে কেন্দ্রীয় বাহিনী। সর্বক্ষণ সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়। কমিশনের স্পষ্ট নির্দেশ, স্ট্রংরুমের বাইরের এলাকায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। স্ট্রংরুমে থাকবে একটি মাত্র প্রবেশপথ। সেই প্রবেশ পথের দরজায় রয়েছে ডাবল লক সিস্টেম। কে, কখন স্ট্রং রুমে ঢুকছেন, কখন বার হচ্ছেন, সবটাই লিখে রাখতে হবে লগবুকে।

এবারে গণনাকেন্দ্রেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকায় কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না। সেখানকার নিরাপত্তায় থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। গণনাকেন্দ্রে প্রবেশ এবং গণনাকক্ষের মধ্যেকার অংশ থাকবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দখলে। গণনাকক্ষে সকলের প্রবেশের অনুমতি নেই। গণনাকক্ষের মধ্যে থাকতে পারবেন রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, কাউন্টিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, কাউন্টিং সুপারভাইজার, কমিশনের অনুমোদিত ব্যক্তি ও অবজার্ভার, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী, প্রার্থী বা তাঁদের এজেন্ট। বৈধ আইডি কার্ড ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না কোনও এজেন্ট বা প্রার্থী নিজেও। গণনাকক্ষে যাওয়ার পথে আবার এক বার আইডি কার্ড যাচাই করবেন নিরাপত্তাকর্মীরা। শেষ বার গণনাকক্ষে ঢোকার মুখে পরীক্ষা হবে। সেখানেই আইডি কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। ইভিএম বা ব্যালটের ছবি তোলা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।

Published by:

Share Link:

More Releted News:

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ