ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্বাচন না হওয়ায় বিভিন্ন কলেজে ছাত্র প্রতিনিধিত্ব এবং ছাত্র কাউন্সিলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হল। মামলাটি দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদনের বিষয়টি শোনার পর প্রধান বিচারপতি জানান, আগামী ৭ অক্টোবর মামলাটির শুনানি হবে।

প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়। মামলাকারীদের বক্তব্য, দীর্ঘ সময় ধরে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্রদের প্রতিনিধিত্বের বিষয়টি কার্যত অনিশ্চিত হয়ে রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মামলা বিচারাধীন। সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি শোনে। এরপর মামলাটির শুনানির দিন নির্ধারণ করে আদালত।

আরও পড়ুন: মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, আগামী ৭ অক্টোবর এই মামলার শুনানি হবে। নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধিত্ব কীভাবে পরিচালিত হবে, ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে কে বা কারা আনুষ্ঠানিকভাবে কথা বলবে, সেই প্রশ্নও সামনে এসেছে। তবে মামলার শুনানির পরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ছবি পাওয়া যাবে। ৭ অক্টোবর আদালতে মামলাটি উঠলে নির্বাচন সংক্রান্ত দাবিগুলি, ছাত্র কাউন্সিলের বর্তমান পরিস্থিতি সবকিছু নিয়েই বিস্তারিত শুনানি হতে পারে। এখন নজর সেই শুনানির দিকেই।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…