ভোটার কার্ড ছাড়াই দিতে পারবেন ভোট!সম্ভব কীভাবে? জানুন বিকল্প ১১ নথির তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রশাসনের পাশাপাশি ভোটারদের মধ্যেও বাড়ছে উৎসাহ। এবার ভোটে অংশ নিতে ভোটার কার্ড না থাকলেও সমস্যা নেই-নির্বাচন কমিশন বিকল্প হিসেবে একাধিক পরিচয়পত্রের অনুমোদন দিয়েছে। বীরভূমের জেলাশাসক ধবল জৈন জানিয়েছেন, নির্দিষ্ট কিছু নথি দেখালেই নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে।  নির্বাচন কমিশন মোট ১১ ধরনের ডকুমেন্টকে বৈধ পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেগুলি হল-

কোন কোন নথি গ্রহণযোগ্য?

নিচের পরিচয়পত্রগুলির যেকোনও একটি থাকলেই ভোট দেওয়া যাবে- 

•পাসপোর্ট

•ড্রাইভিং লাইসেন্স

•সরকারি কর্মীদের সার্ভিস আইডি কার্ড

•ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাশবই

•প্যান কার্ড

•আধার কার্ড

•ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) কার্ড

•এমজিএনআরইজিএ (MGNREGS) জব কার্ড

•হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড

•পেনশন সংক্রান্ত নথি

•এমপি বা এমএলএ-র অফিসিয়াল পরিচয়পত্র

কেন এই ব্যবস্থা?

অনেক ভোটারের কাছে ভোটার কার্ড না থাকায় যাতে তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই কারণেই এই বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

ভোট দিতে যাওয়ার আগে এই নথিগুলির যেকোনও একটি সঙ্গে রাখা বাধ্যতামূলক। না হলে ভোটকেন্দ্রে সমস্যায় পড়তে হতে পারে।

ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে, এবার ভোটে অংশগ্রহণ আরও সহজ করতে একাধিক সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন।তাই প্রয়োজনীয় নথি সঙ্গে রাখলেই সহজেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন সাধারণ মানুষ।

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী