আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিত শাহের ‘প্রিয়পাত্র’ জ্ঞানেশ কুমারের জমানায় নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন হয়ে উঠেছে বলে অভিযোগ বিরোধীদের।  সেই অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ থাকা কলিতা মাজিকে বিজেপি আউশগ্রামে প্রার্থী করায়। নিয়মানুযায়ী, ভোটে লড়তে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। কলিতার নাম আদৌ ভোটার তালিকায় থাকবে কিনা, তা নিশ্চিত নয় এখনও। ফলে কিভাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁকে প্রার্থী হিসাবে দাঁড় করালেন সেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের প্রশ্ন, ‘তাহলে কি আগেভাগেই কমিশনের কেষ্টবিষ্টুদের সঙ্গে কথা বলে কলিতাকে প্রার্থী করা হয়েছে? বিজেপির অঙ্গুলিহেলনেই চলছে কমিশন?

পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা ভোটে পেশায় পরিচারিকা কলিতা মাজিকে আউশগ্রামে প্রার্থী করে চমকে দিয়েছিল বিজেপি। তবে পেশায় পরিচারিকা কলিতার বিধানসভায় পা রাখার স্বপ্ন স্বপ্নই থেকেই গিয়েছিল।   তৃণমূলের অভেদানন্দ থান্ডারের কাছে পরাজিত হন তিনি। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার সময়ে পরিচয় নিয়ে সন্দেহের কারণে শুনানির জন্য ডাক পেয়েছিলেন কলিতা। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ‘তাঁরা ৭ বোন। বাকি ছয় বোনের নাম ভোটার তালিকায় উঠে গেলেও তাঁর নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে।’

যার ভোটার হওয়া অনিশ্চিত তাকে কিভাবে প্রার্থী করা হল, সেই প্রশ্ন তুলেছেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম। তাঁর কথায়, ‘কমিশন যে বিজেপির অঙ্গুলিহেলনে চলছে, সেটা প্রমাণ হয়ে গেল। বিজেপি নেতৃত্ব  জানে, ভোটার তালিকায় কলিতার নাম ঠিক উঠে যাবে। তাই প্রার্থী করেছে।’

 

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌