রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উৎসবের মরশুমে যখন রাজ্যবাসী মেতে উঠেন আনন্দে, তখন নিরাপত্তা নিশ্চিত করতে দিন- রাত এক করে কাজ করেন পুলিশ ও হোমগার্ড কর্মীরা। সেই অতরিক্ত  দায়িত্ব ও পরিশ্রমের স্বীকৃতি দিতেই এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২৫ সালের  দুর্গাপুজো-সহ বিভিন্ন গেজেটেড ছুটিতে টানা ৭ দিনের বেশি ডিউটি করা কর্মীদের জন্য ১০ দিনের বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছে।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই সুবিধা পাবেন। উৎসবের সময় অতিরিক্ত দায়িত্ব পালনকারীদের জন্য মোট ১০ দিনের ছুতি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি (কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ)। পাশাপাশি রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের বিশেষ ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ যোগ্য কর্মীরা মোট ১০ দিনের অতিরিক্ত ছুটির সুবিধা ভোগ করতে পারবেন। তবে এই ছুটি নেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও বেঁধে দিয়েছে সরকার। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই বিশেষ ছুতি ৩১শে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ব্যবহার করতে হবে।  নির্দিষ্ট সময়ের মধ্যে ছুটি না নিলে আর সেই ছুটির সুযোগ- সুবিধা কেউ পাবেন না।  

আরও পড়ুনঃঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

 এছাড়াও, সাধারণ ক্যাজুয়াল লিভ (সিএল) ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি বা স্থানীয় ছুটির সঙ্গে এই বিশেষ ছুটি যুক্ত করা যাবে না। অর্থাৎ ছুটি ভোগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনেই আবেদন করতে হবে কর্মীদের। রাজ্য সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি পুলিশ ও হোমগার্ড কর্মীরা। দীর্ঘ সময় ধরে উৎসবের নিরাপত্তা সামলানোর পর অতিরিক্ত বিশ্রামের সুযোগ পাওয়ায় কর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রশাসনিক মহলের মতে, কর্মীদের মনোবল বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী