গ্রামে গ্রামে হবে আরও নতুন হাট, জেলা শাসকদের কাছে রিপোর্ট চাইল নবান্ন

পরিকাঠামো নির্মাণ-সহ কোন কোন জায়গায় নতুন হাট তৈরি করতে হবে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও কুঠির শিল্প দফতরের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সারপ্রাইজ ভিজিট’ করেছিলেন একটি হাটে। মঙ্গলবার ময়নাগুড়ির দোমহনি হাটে ভিড় দেখে তিনি সেখানে তিনি গাড়ি থেকে নেমে পড়েন। এরপর সেখানে দাঁড়িয়ে শোনেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অভাব অভিযোগের কথা। ওই হাটে শেড নির্মাণ, নিকাশি সংস্কারের কাজ করা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। এরপর জেলা সভাধিপতিকে ফোন করে দ্রুত সেড নির্মাণ-সহ নিকাশি সংস্কার করার কাজ করার নির্দেশ দেন তিনি। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে রাজ্যের সব হাট বাজার নিয়ে এবার জেলা শাসকদের কাছে রিপোর্ট তলব করল নবান্ন। হাটের পরিকাঠামো নির্মাণ-সহ কোন কোন জায়গায় নতুন হাট তৈরি করতে হবে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও কুঠির শিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে সব জেলাশাসকদের চিঠি দিয়ে সংশ্লিষ্ট জেলার হাট বাজারের পরিকাঠামো বিকাশে নির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন। বর্তমান রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে কৃষিজাত বাণিজ্যের অগ্রগতির জন্য এই নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বলে রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও কুঠির শিল্প দফতর সূত্রে খবর।

বর্তমান রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে গ্রামীণ কৃষিজাত পণ্যের বাণিজ্যের ওপর জোর দিয়েছে। রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দফতরের তরফে প্রতিটি জেলাকে গ্রামীণ হাট বাজারের পরিকাঠামোগত উন্নয়নের যে প্রয়োজন রয়েছে তার তালিকা-সহ বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোন কোন এলাকায় গ্রামীণ হাটবাজার তৈরি করতে হবে, তারও তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দফতরের পক্ষ থেকে। একইসঙ্গে রিপোর্টে উল্লেখ করতে হবে যে এলাকায় হাট তৈরি করা হবে সেই এলাকার নাম, রেলস্টেশন বা কোন গুরুত্বপূর্ণ বড় রাস্তা সংশ্লিষ্ট গ্রামীণ বাজার হাট থেকে কতটা দূর তাও জানাতে হবে। কোনও এলাকায় হাট থাকলে তার পরিকাঠামো সংস্কার করতে হবে কি না তাও রিপোর্টে জানাতে হবে। একইসঙ্গে হাটে কতগুলি দোকান রয়েছে কত মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। হাটে তাদের আর কী কী সুযোগ সুবিধা প্রয়োজন তাও জানাতে হবে রিপোর্টে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস