দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BREAKING: বুধবার থেকে রাজ্যে নৈশ কার্ফু এক ঘন্টা শিথিল

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্রমশই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে। আর মারণ ভাইরাসের সংক্রমণের উন্নতি হওয়ায় বিধি-নিষেধ আরও শিথিল করল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বিধি-নিষেধ বহাল থাকবে। তবে আগামী বুধবার অর্থা‍ৎ ১৬ ফেব্রুয়ারি থেকে নৈশ কার্ফুর ক্ষেত্রে এক ঘন্টা ছাড় দেওয়া হয়েছে। ওই দিন থেকে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু বহাল থাকবে।

গত বছরের শেষের দিকেই রাজ্যে করোনার সংক্রমণ আচমকা ঊর্দ্বমুখী হয়েছিল। বেলাগাম তাণ্ডব চালাতে শুরু করেছিল মারণ ভাইরাসের সংক্রমণ। বাধ্য হয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন করে বিধি-নিষেধ চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তাতেই সুফল মেলে। গত কয়েকদিনের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যেই স্পষ্ট, বিধি নিষেধের কারণে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আর সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় বেশ কিছু ক্ষেত্রে ফের শিথিলতা আনা হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে গত মাসেই জানানো হয়েছিল, আগামিকাল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড সংক্রান্ত বিধি-নিষেধ কার্যকর থাকবে। ফলে বুধবার থেকে বিধি-নিষেধ পুরোপুরি উঠে যাবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। এদিন নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ চালু থাকবে। তবে নৈশ কার্ফুর ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু রয়েছে। এক ঘন্টা ছাড় দেওয়া হচ্ছে নৈশ কার্ফু। বুধবার থেকে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে নৈশ কার্ফু।

রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রী সহ অফিসযাত্রীরা। কেননা রাত এগারোটায় নৈশ কার্ফু শুরু হওয়ায় অনেককেই প্রয়োজনীয় কাজ ফেলে বাড়ির পথে ছুটতে হয়। যদিও নৈশ কার্ফুর সময়সীমা কমায় লোকাল ট্রেন চালানোর সময়সীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট

Published by:

Share Link:

More Releted News:

চাকা জ্যাম! বিকল ডাউন বর্ধমান লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

মোদি-শাহের সুরাতে নাবালিকাকে যৌন নির্যাতন, অপরাধীকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

নির্বাচনের আগে অশোকনগরে ধাক্কা ISF শিবিরে, শক্তিবৃদ্ধি তৃণমূলের

তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভবনা

দ্বিতীয় দফার ভোটের আগে হাবড়ার চাল ব্যবসায়ীদের বাড়িতে ইডির হানা

Super Saturday-তে ভোট প্রচারে মমতা-অভিষেক, কর্মসূচি শাহ-রাহুলেরও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ