যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। শহর ও শহরতলির বাস পরিষেবায় স্বস্তি আনতে মঙ্গলবার (২১ জুলাই) কসবাতে ৫০ টি নতুন শীততাপ নিয়ন্ত্রিত (এসি) সরকারি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পঞ্চাশটির মধ্যে ৪৩ টি সিএনজি চালিত, বাকি ৭টি ব্যাটারি চালিত।  নতুন এই বাসগুলি চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও উন্নত হবে বলেই মনে করছে পরিবহণ দফতর।

মঙ্গলবার সকাল ১১ টায় কসবার পরিবহণ ভবন-২ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাসগুলির উদ্বোধন করেন এবং সবুজ পতাকা দেখিয়ে পরিষেবার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, পরিবহণ ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন এসি বাসগুলি ধাপে ধাপে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রুটে চালানো হবে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী আরও উন্নত, নিরাপদ এবং আরামদায়ক পরিষেবা পাবেন। বিশেষ করে অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহণ দফতর।

আরও পড়ুন: ২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করলে পরিবহণ ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব। তার মতে, শক্তিশালী গনপরিবহণ শুধু যাত্রীদের সুবিধাই বাড়াবে না, রাজ্যের আয়ের উৎসও বৃদ্ধি করবে। তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা সামলেও বর্তমান সরকার উন্নয়নমূলক প্রকল্পে জোর দিচ্ছে। পরিবেশবান্ধব পরিবহণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিএনজি ও বৈদ্যুতিক (ইভি) বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি রাজ্যজুড়ে ইভি চার্জিং স্টেশনের পরিকাঠামো সম্প্রসারণের কাজ চলছে। আগামী দিনে আরও বিদ্যুৎচালিত বাস রাস্তায় নামানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। এছাড়াও মহিলাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাসে গোলাপি রঙের সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, দেশের ১৭তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ খুব শিগগিরই ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে, যা রাজ্যের পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায় সূচনা করবে।

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে