সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরসুমের আগেই রাজ্যের মদের বাজারে বদল আসতে চলেছে। বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদের জন্য নতুন মূল্যকাঠামো তৈরির কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম। ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন মূল্য কার্যকর করার প্রস্তুতি নেওয়া হলেও কোন ব্র্যান্ডের দাম কতটা বাড়বে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মূল্যের ভিত্তিতে সমস্ত পণ্যকে ফের নথিভুক্ত করতে হবে। কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও নতুন করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ৩ সেপ্টেম্বর নিগমের সদর দফতরে বিদেশি মদ, বিয়ার ও ভারতে তৈরি মদ সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে এই নিয়ে বৈঠক হয়। ২৫ অগস্ট প্রকাশিত তিনটি প্রি-বিডের ভিত্তিতেই ওই আলোচনা হয়। নিগম জানিয়েছে, EOI প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন মূল্যের ভিত্তিতে পণ্য নথিভুক্ত করতে হবে। ঘোষিত দাম প্রচলিত আবগারি আইন মেনে নির্ধারণের পাশাপাশি ৩০ জুন ২০২৬-এর সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মদ মজুত ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ রয়েছে।

আরও পড়ুন: দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

পুরনো দামের যে মদ ইতিমধ্যেই দোকানে রয়েছে, তা বর্তমানে বোতল-লেবেল নথিভুক্তির বৈধতা পর্যন্ত বিক্রি করা যাবে। উৎসবের সময়ে সরবরাহে যাতে সমস্যা না হয়, সেজন্য প্রস্তুতকারকদের নিয়মিত সরবরাহ বজায় রাখতেও বলা হয়েছে। ১০ অক্টোবর মহালয়া। তার আগেই নতুন মূল্যকাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্ব বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া নতুন সরকারের কাছে আবগারি আয় গুরুত্বপূর্ণ উৎস। সরকারের দাবি, প্রথম তিন মাসে রাজস্ব বৃদ্ধির হার ১৮ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি আগের সরকারের প্রায় ৮ লক্ষ কোটি টাকার দেনার চাপও রয়েছে। তবে বোতলপিছু কত টাকা বা কত শতাংশ দাম বাড়বে, তা এখনও স্পষ্ট নয়। চূড়ান্ত মূল্যতালিকা প্রকাশের পরই বিষয়টি পরিষ্কার হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রয়োজনীয় নথি ডিজিটাল স্বাক্ষর করে অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ক্রেতাদের।

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!