দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

Share:

নিজস্ব প্রতিনিধি: দইয়ের স্বাদে এবার মিলতে চলেছে আন্তর্জাতিক পরিচিতির ছাড়পত্র। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নয়াবাজারের বিখ্যাত ক্ষীর দই জিআই ট্যাগ পেতে চলেছে। এতদিন জেলা ছাড়িয়ে রাজ্য ও ভিন রাজ্যের বাজারে জনপ্রিয় ছিল এই দই। জিআই স্বীকৃতি মিললে এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও আরও সহজে পৌঁছনোর সম্ভাবনা তৈরি হবে। একইসঙ্গে বাড়তে পারে দইয়ের চাহিদা, ব্যবসা এবং এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষের কর্মসংস্থান।

নয়াবাজারের ক্ষীর দইয়ের সুনাম দীর্ঘদিনের। জেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের আমলা ও মন্ত্রী অনেকেই এখানকার দইয়ের স্বাদ নিয়ে প্রশংসা করেছেন। বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্তেও এই দইয়ের চাহিদা রয়েছে। কলকাতাতেও নিয়মিত বাসে করে পাঠানো হয় নয়াবাজারের দই। সম্প্রতি আমেরিকা ও দুবাইয়েও এই দইয়ের পরিচিতি পৌঁছেছে বলে দাবি ব্যবসায়ীদের। গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার এলাকায় প্রায় ৫০ জন বড় দই ব্যবসায়ী রয়েছেন। পাশাপাশি সুথল, যাদববাটি, সায়রাপুর ও দকলাইন এলাকার শতাধিক ব্যবসায়ীও এই শিল্পের সঙ্গে যুক্ত। বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে দই তৈরির ব্যবসা করে আসছে। দই তৈরির মূল উপকরণ দুধ আসে আশেপাশের গ্রামের বাড়ি থেকে। প্রতিদিন নয়াবাজারে বসে দুধের হাট। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা সেখানে দুধ নিয়ে আসেন। প্রতিদিন অন্তত ১০ হাজার লিটার দুধ কেনবেচা হয় এই হাটে। লিটারপ্রতি প্রায় ৬০ থেকে ৭০ টাকা করে দুধ কিনে কারিগররা মূলত তিন ধরনের দই তৈরি করেন ক্ষীর দই, খাসা দই এবং সাধারণ দই। বর্তমানে ক্ষীর দইয়ের দাম কেজিপ্রতি ৩৫০ টাকা, খাসা দই ২৫০ টাকা এবং সাধারণ দই ২০০ টাকা। বিশেষ অর্ডার এলে তৈরি হয় চন্দ্রচূড় দইও। তার দাম কেজিপ্রতি প্রায় ১০০০ থেকে ১২০০ টাকা।

আরও পড়ুন: প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

নয়াবাজারের দই তৈরির পদ্ধতিও অন্য জায়গার তুলনায় আলাদা বলে দাবি কারিগরদের। দই ব্যবসায়ী তথা কারিগর বিপ্লব ঘোষ ও যোগেশচন্দ্র ঘোষ জানান, তাঁদের পূর্বপুরুষদের বসবাস ছিল বাংলাদেশের পাবনায়। সেখানে প্রচুর দুধ উৎপাদন হওয়ায় দুধ থেকে মেশিনের সাহায্যে ঘি তৈরি করা হত। অবশিষ্ট দুধ নষ্ট না করে তা দিয়ে দই তৈরির চল শুরু হয়। প্রায় সাত ঘণ্টা দুধ ফুটিয়ে তবেই দই তৈরির উপযুক্ত করা হয়।

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর