চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, মৃত্যুহীন দিন কাটাল ২২ জেলা

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক প্রাণহানিও আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ২ জন। তবে স্বস্তির হলো, কলকাতা বাদে রাজ্যের ২২ জেলাই মৃত্যুহীন দিন পার করেছে। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা।

সোমবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দীর্ঘদিন বাদে একসোর গণ্ডির নিচে নেমে এসেছিল। ফলে অনেকটাই স্বস্তি মিলেছিল। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানে ফের বিঁধল অস্বস্তির কাঁটা। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬১ শতাংশে। যার ফলে আরও ১৪৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৫ হাজার ২৫৩ জনে। একদিনে প্রাণ হারিয়েছেন দুই জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৭৮ জন।’

করোনা বুলেটিন অনুযায়ী, ‘দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে গত ২৪ ঘন্টায় রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন ও প্রাণ হারিয়েছেন দুই জন। কলকাতার পরেই স্থান উত্তর ২৪ পরগনার। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে ১৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।’

সুস্থতার হার অবশ্য স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬৪ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ২৬৭ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৬ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২০টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ