স্বস্তি, করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় ৫০ শতাংশের বেশি কমল

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ জন। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার ব্যবধানেই বদলে গেল চিত্রটি। উদ্বেগের জায়গায় ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি নিম্নমুখী শনাক্তের হার-ও। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। সবচেয়ে স্বস্তির হল, করোনার ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের টানা দুদিন মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

গতকাল রবিবার ছুটির দিনে রাজ্যে করোনা পরিস্থিতির অনেকটাই অবমনতি ঘটেছিল। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৪১ জন। সেই সঙ্গে সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছিল শূন্য দশমিক ৪৬ শতাংশে। ফলে উদ্বেগ বেড়েছিল। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানেই স্বস্তির খবর মিলল। সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটা কমেছে। নতুন করে পাঁচ হাজার ৭২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা আড়াই কোটির গণ্ডি ছাড়াল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। নতুন করে মাত্র ১৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ৩১ জন। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০১ জনে থমকে রয়েছে।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৬ হাজার ৫৮১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ছয়টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪৯ জনে।’

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু