ষষ্ঠীর রাতেই সুখবর, রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী

নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণের উ‍ৎসবে মাতোয়ারা বঙ্গবাসী। শনিবার সন্ধ্যাতেই বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গার বোধন সম্পন্ন হয়েছে। ষষ্ঠীর রাতেই বৃষ্টি মাথায় নিয়ে পুজোর মণ্ডপগুলিতে উঁকি মেরেছেন দর্শনার্থীরা। কার্যত জনস্রোত। উত্তর থেকে দক্ষিণের রাজপথগুলি দেখে মনে হচ্ছিল যেন অষ্টমীর রাতের কলকাতা। উ‍ৎসবের সূচনাতেই রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ চিত্র (Graph) স্বস্তি দিল। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Positive Case) আগের দিনের চেয়ে নিম্নমুখী। নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিয়েছে শনাক্তের হারও (Positivity Rate)। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪১ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে একজন প্রাণ হারালেও অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা (Sample Test) করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার (Positivity Rate) দাঁড়িয়েছে ৩ দশমিক ৪১ শতাংশে। নতুন করে আরও ২২৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৪ হাজার ৭৪৯ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৫০৭ জন।’

উ‍ৎসবের মুহুর্তে স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮০ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৯০ হাজার ১২৬ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৮৪ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন হাজার ১১৬ জনে।’  

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি