করোনায় মৃত্যুশূন্য রাজ্য, দৈনিক সংক্রমণ-ও নিম্নমুখী

নতুন করে কেউ প্রাণ হারাননি। এ নিয়ে টানা চারদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার ফের স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। পাশাপাশি নতুন করে কেউ প্রাণ হারাননি। এ নিয়ে টানা চারদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। নতুন করে ৩৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬১১ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৯ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ-শনাক্তের পাশাপাশি সুস্থতার হারও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত করোনাকে জয় করেছেন ১৯ লাখ ৯৫ হাজার ৯০৭ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯২ শতাংশেই থমকে রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫০৪ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ জন।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর