রাজ্যে ফের করোনার তাণ্ডব, একদিনে আক্রান্ত ৩৬২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের তাণ্ডব চালাতে শুরু করে দিল করোনাভাইরাস (Coronavirus)। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Cases) এক লাফে সাড়ে তিনশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আর দৈনিক সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে শনাক্তের হার (Positivity Rate) সাড়ে তিন শতাংশে পৌঁছেছে। অর্থাৎ প্রতি ২৮ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। টানা কয়েকদিন বাদে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন একজন।

রবিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (corona Bulletin) জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে তিন দশমিক ৫০ শতাংশে। যার ফলে নতুন করে ৩৬২ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২১ হাজার ৯১৭ জন। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন আরও একজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২০৮ জন।’

দৈনিক সংক্রমণকেও হার মানিয়ে রাজ্যে লাগাতার বেড়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের (Health Department) দেওয়া তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে (Recovery) উঠেছেন ৭৩ জন। এ নিয়ে এখনও পর্যন্ত মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৮ হাজার ৭৯৬ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৬ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ২৮৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯১৩ জনে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১