রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বাড়লেও কমল মৃত্যু

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। গান্ধি জয়ন্তীর দিনে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। বেশ কয়েকদিন বাদে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে সাতশোর গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যুর হার আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৯ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৯ জন।

শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আরও ৪২ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ১ কোটি ৮২ লক্ষ ২৭ হাজার ৩৪৯টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় ৭৬১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭০ হাজার ৫৩৯ জনে। আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার সামান্য বেড়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশে।’

দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যুর হার কমেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৮১৫ জন। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৩ জন। রাজ্যে এ নিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৪৪ হাজার ১৪৪ জন। উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ কেসের সংখ্যাও বাড়ছে। নতুন করে অ্যাকটিভ কেসের সংখ্যা ৯ টি বেড়ে যাওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৫৮০ জন।’

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

হাপুরে বিদ্যুৎ বিভ্রাট! গরমে নাজেহাল বিক্ষোভকারীদের দেখে মেজাজ হারালেন পুলিশকর্তা, বললেন…

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা