বেসরকারি স্কুল নিয়ন্ত্রণে কমিশন গঠন রাজ্যের

রাজ্যের স্বাস্থ্য কমিশনের ধাঁচেই এবার গড়ে তোলা হবে শিক্ষা কমিশন। বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মধ্যে থাকা যাবতীয় বেসরকারি স্কুলগুলিকে(Private Schools) নিয়ন্ত্রণ করার জন্য এবার কমিশন(Education Commission) গঠন করার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এদিন অর্থাৎ সোমবার নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক করা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তৈরি হবে এই কমিশন। ঠিক যেভাবে রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সংহোমগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য কমিশন গড়া হয়েছে, সেই ধাঁচেই এই নয়া কমিশন গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার(West Bengal State Government)। কমিশনের সিদ্ধান্ত মেনে নিতে হবে সব বেসরকারি স্কুলগুলিকে। তবে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা যাবে। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে বাধ্য থাকবে কমিশন ও বেসরকারি স্কুল।

আরও পড়ুন English Medium School-এ পড়াতেই হবে বাংলা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে রাজ্য সরকার। কেননা এই স্কুলগুলিতে একদিকে যেমন পড়ুয়া সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে তেমনি ওই সব স্কুলের নির্দেশ ও গৃহীত সিদ্ধান্ত ঘিরে মাঝে মধ্যেই তুমুল বিতর্কের সৃষ্টি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অভিভাবকেরাও প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথাও তো আন্দোলনও দানা বাঁধছে। এবার এই সব অভিযোগে লাগাম টানতেই রাজ্য সরকার বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রনের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিশন মূলত, যখন তখন স্কুলের বেতন বাড়ানো, একাধিক অভিযোগকে গুরুত্ব নিয়ে দেখার বিষয়টি দেখভাল করবে। সেই লক্ষ্যেই এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য কমিশন গঠনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। শীঘ্রই রাজ্যের তরফে কমিশনের সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি বেসরকারি স্কুলগুলির জন্য রাজ্য সরকারত এবার একাধিক গাইডলাইন দিয়ে দেবে এই কমিশনের মাধ্যমে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ রাজ্যের শিক্ষানীতি(Education Policy) অনুমোদিত হয়। সেই শিক্ষানীতিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই কমিশন গঠনের ব্যাপারে। 

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা