পুজোর অনুমোদনে নেই আপত্তি, হাইকোর্টের রায়ে খুশ নবান্ন

পুজোয় অনুদান দেওয়া নিয়ে কোনও রকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে রাজ্য সরকারেরও অস্বস্তি কেটে গেল। যদিও থাকছে ৬টি শর্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর(Durga Puja) জন্য রাজ্য সরকার(West Bengal State Government) কেন আর্থিক অনুদান দিচ্ছে বারোয়ারি পুজো কমিটিগুলিকে? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হয়েছিল পাঁচ পাঁচটি জনস্বার্থ মামলা। সেই সব মামলায় আবার প্রশ্ন তোলা হয়েছিল, রাজ্য সরকার যেখানে সরকারি কর্মচারিদের ডিএ(DA) দিতে পারছে না সেখানে কেন বারোয়ারি পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিচ্ছে? সেই সব মামলার রায় মঙ্গল সকালেই দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর সেই রায়ে কার্যত মুখ পুড়ল মামলাকারীদের। কেননা কলকাতা হাইকোর্ট এই অনুদান নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি। কার্যত পুজোয় অনুদান দেওয়া নিয়ে কোনও রকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে রাজ্য সরকারেরও অস্বস্তি কেটে গেল। তবে ৬টি নির্দেশিকা তৈরি করে দিয়েছে কেলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আদালত এই অনুদান দেওয়ার প্রসঙ্গে কোনও হস্তক্ষেপ করবে না। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার যে কথা ঘোষণা করেছিলেন, তা বাস্তবায়িত করতে আর কোনও সমস্যা রইল না। উল্লেখ্য, এই মামলার শুনানির সময়ে রাজ্য সরকার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। তাই এই মামলার গ্রহণযোগ্যতাই নেই। তাছাড়া ডিএ এবং পুজোর অনুদান সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। তাই আদালত যেন এই অনুদান না আটকায়।

তাছাড়া, রাজ্য সরকার মনে করে সংবিধান অনুযায়ী, রাজ্য সরকার মনে করলে জনগণের জন্য অর্থ বরাদ্দ করতেই পারে। এতে কোনও বাধা নেই। তা ছাড়া এইও বছর ইউনেস্কোর(UNESCO) তরফ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এটা শুধু রাজ্যের নয়, দেশের জন্যও গর্বের বিষয়। সংবিধানের ৫১ (এ) ধারা অনুযায়ী, হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয়, তাঁরা যেন এ গুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। দুর্গাপুজোর দিনগুলিতে উৎসবকে মসৃণ ভাবে পরিচালনা করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য নয়। এরপরেই এদিন আদালত যে রায় দিল তা রাজ্য সরকারকে স্বস্তি এনে দিল অনেকটাই।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ