২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

সোনারপুর দক্ষিণ থেকে বরানগর, অনেক তৃণমূলের তারকা প্রার্থী পিছিয়ে রয়েছে বিজেপির প্রার্থীদের থেকে। সেই তুলনায় তৃণমূলের মুখ রক্ষা করলেন সোহম চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুথফেরৎ সমীক্ষায় এখনও তৃণমূল ও বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই জারি! বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে কে বসছেন? তা জানতেই ‘পাখির চোখ’ গোটা দেশের। সকাল থেকে এখনও পর্যন্ত গণনায় বিজেপি তৃণমূলের থেকে অনেক আসনে এগিয়ে রয়েছে। তাতেই অনেকের অনুমান, বাংলার শাসন বদলাচ্ছে। এবার তৃণমূলের হাতিয়ার ছিলেন একাধিক তারকা প্রার্থী। কিন্তু সোনারপুর দক্ষিণ থেকে বরানগর, অনেক তৃণমূলের তারকা প্রার্থী পিছিয়ে রয়েছে বিজেপির প্রার্থীদের থেকে। সেই তুলনায় তৃণমূলের মুখ রক্ষা করলেন সোহম চক্রবর্তী। চণ্ডীপুর থেকে আসন বদলে নদিয়ার করিমপুরের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সোহম। তারকা প্রার্থীদের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। বদল আসুক, এবার চেয়েছিল বাংলা।

সেটাই ৪ মে, নির্বাচন ফলাফলে ফুটে উঠছে। আর কিছুক্ষন পরেই জানা যাবে, জনগণ প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন? এরপরেই ঠিক হবে বাংলার মসনদে কে বসবে? তৃণমূল, নাকি বিজেপি। এবার জিতলে তৃণমূলের চতুর্থবারের মতো আসন দখল হবে আর বিজেপির প্রথমবারের মতো বাংলা দখল হবে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগণনা। রাজ্যের সব কেন্দ্রেই একই সময় ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে হয়েছে হবে পোস্টাল ব্যালট গোনা। তারপর শুরু হয়েছে ইভিএমের কাউন্টিং। বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে!

ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ৪ রাউন্ড গণনা শেষে নদিয়ার করিমপুর কেন্দ্রে প্রায় ২২হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের-র সোহম চক্রবর্তী। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এবং বামের প্রার্থী প্রভাস মজুমদার৷ সকলকে পিছনে গেলে এগিয়ে গিয়েছেন ‘হরলিক্স বয়।’ ৪ রাউন্ড গণনার শেষ করিম পুরে তৃণমূল কংগ্রেস ২২১৯৯টি ভোট পেয়েছে৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী প্রভাস মজুমদার৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৪৪৬৷ তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ৷ তাঁর প্রাপ্ত ভোট ৬০৮৭৷ তবে মোট ২৩ রাউন্ড গণনার পর সোহমের জয়ের বিষয়টা স্পষ্ট হবে। প্রসঙ্গত, সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি (ফলতা ব্যতীত) আসনে ভোট গণনা চলছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের