পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার দাপট কমে আসতেই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত বাংলা। কিন্তু তার মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। তার জেরেই আগামী তিন দিন রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আজ মঙ্গলবার  কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিকেলের পর বদলাবে কলকাতার আবহাওয়া। ১৭ সেপ্টেম্বর রাজ্যের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক বা দু’টি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।  ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই পুজোর আগে বাজার করতে যাওয়ার আগে আবহাওয়ার খবরে নজর রাখার কথা বলছেন অনেকেই। 

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর