টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাচ্ছে বাংলার আবহাওয়ার চিত্র। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে দক্ষিণবঙ্গের আকাশে রোদের দেখা মিলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ এলাকায় বৃষ্টির দাপট কমবে। তবে স্থানীয়ভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ কমলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকবে। ফলে রোদ উঠলেই ফের অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

এর মধ্যেই মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি রয়েছে। সেটি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে বলেন জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই নিম্নচাপের প্রভাবে আপাতত পশ্চিমবঙ্গে কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। দিনের বিভিন্ন সময়ে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। কোথাও কোথাও স্থানীয় ভাবে হালকা বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড়বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনের বেলায় গরম ও অস্বস্তি বাড়তে পারে।

আরও পড়ুন: দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

কলকাতাতেও মঙ্গলবার রোদের দেখা মিলেছে। দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তী সময়ে মেঘের আনাগোনা হতে পারে। শহরের কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হতে পারে। তবে কলকাতার জন্য কোনও পৃথক বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না হলেও গরমের অনুভূতি থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখনও কিছুটা বেশি। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনও বড় সতর্কতা নেই। অর্থাৎ, সামগ্রিক ভাবে রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরছে আবহাওয়া।

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স