কলকাতা বইমেলার উদ্বোধন কখন? জানুন অনুষ্ঠানসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি : সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে শুরু হতে চলেছে এই মেলা। লক্ষ লক্ষ বইপ্রেমী মানুষ এই মেলায় হাজির হবেন। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো  বইমেলার উদ্বোধন করবেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ উদ্বোধন করবেন তিনি। চলতি বছরের কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। সেই কারণে এই অনুষ্ঠানে হাজির থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো।

জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নময় চক্রবর্তীর হাতে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলায় লক্ষ লক্ষ বইপ্রেমী মানুষ হাজির হবেন বলে জানিয়েছে গিল্ড। পাশাপাশি জানা গিয়েছে, আগামী শনি এবং রবিবার কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আয়োজিত হবে। ২৫ জানুয়ারি সন্ধ্যেবেলা অনুপম রায়ের অনুষ্ঠান রয়েছে।

কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের বিভিন্ন আলোচনায় অংশ নেবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে দেবারতি মুখোপাধ্যায় প্রজেক্ট গুপ্ত উল্লাস মল্লিক সহ বিভিন্ন বিশিষ্টজনরা। গত বছরের থেকে এবার আরও বেশি বইপ্রেমী আসবেন বলে মনে করছে গিল্ড। ৪৯ তম এই মেলায় অংশ নেবে ২০টি দেশ। সবথেকে বড় বিষয় প্রায় ১৫ বছর পরে এই মেলায় আসছে চিন। কিন্তু স্টল থাকছে না বাংলাদেশ ও ইউএসএ। এবার মেলায় থআকছে ৯টি তোড়ণ। আর্জেন্টিনার স্থাপত্য, প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামেও তোরণ রয়েছে।

বয়স্কদের জন্য থাকছে হুইল চেয়ার এর ব্যবস্থা। থাকবে মেডিকেল ডেস্ক, গুগল কানেক্টেড থাকবে পুরো মেলা চত্বর। বইমেলা(Book Fair) প্রাঙ্গণে প্রবেশ করে যে কোন প্রকাশনীকে গুগল ম্যাপের মাধ্যমে অতি দ্রুত খুঁজে পাওয়া যাবে। দোকানদারদের অর্থাৎ বই বিক্রেতাদের বীমা করা হয়েছে এবারের মেলায়। দোকানের ম্যাপ অনুযায়ী ও বই এর মূল্য অনুযায়ী সবকিছু তথ্য দেওয়া থাকবে।

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের