নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই ভোটের বাদ্যি বেজে গিয়েছে। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই চর্চিত বিধানসভা আসনে উপ নির্বাচন হবে। একটি রেজিনগর অপরটি নন্দীগ্রাম। এই দুই আসনের মধ্যে নন্দীগ্রাম কেন্দ্রকে নিয়ে জোর চর্চা রয়েছে। তাই গতকাল, সোমবার ভোট ঘোষণা হতেই সাজ সাজ রব রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে। প্রচার, দেওয়ালে চুনকাম, মিটিং ও মিছিল শুরু হয়েছে। দুই কেন্দ্রের প্রার্থী ঠিক করতে সবদলই বৈঠক শুরু করেছে। নন্দীগ্রাম নিয়ে বেশি সতর্ক বিজেপি। কারণ এই আসন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া। এই আসনকে কেন্দ্র করে একুশের নির্বাচন থেকেই রাজ্য রাজনীতিতে নানা বিতর্ক, তর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ছাব্বিশের নির্বাচনেও নন্দীগ্রামের দিকে নজর ছিল রাজ্য তথা দেশবাসীর। কিন্তু একুশ কিংবা ছাব্বিশ দুই বিধানসভা নির্বাচনেই নন্দীগ্রামে বাজিমাত করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু ২০২৬ বিধানসভা নির্বাচনে দুটি আসনে ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। রীতি মেনে একটি আসনেই বিধায়ক পদে শপথ নিতে হতো। তাই নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর থেকেই বিধায়ক পদে শপথ নেন তিনি। তাই নন্দীগ্রামে এবার উপ নির্বাচনের দামামা বেজেছে। কিন্তু কে হবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক ব্যক্তির নাম। তার মধ্যে রয়েছেন হাসি রথ, সঞ্জীব সান্যাল, প্রলয় পাল।

আরও পডুন: একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

হাসি রথ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী চন্দ্রনাথ রথের মা। তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করাক কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে। চলতি বছরে ৫ মে ভোটের রেজাল্ট বেরোনোর মধ্য়মগ্রামে প্রকাশ্য রাস্তায় গুলি করে চন্দ্রনাথ রথকে খুন করেছিল দুষ্কৃতীরা। যদিও তাদের গ্রেফতার করা হয়েছে। সেই নিহত চন্দ্রনাথের মাকেই প্রার্থী করার চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির। পরবর্তী নাম হিসেবে উঠে আসছে প্রলয় পাল। যিনি নন্দীগ্রামের দুঁদে নেতা। একুশের নির্বাচনে শুভেন্দুর জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন। তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করতে পারে বলে জল্পনা। এছাড়াও নাম উঠে আসছে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে থাকা বাঙালি আধিকারিক সঞ্জীব সান্যালের। তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করে চমক দিতে চাইছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রিসভায় এনে বড় দফতর দিতেই নন্দীগ্রামে প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির।

এদিকে নন্দীগ্রামে উপ নির্বাচন নিয়ে আজ, মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। সূত্রের খবর, সেই বৈঠকে সব দলের প্রতিনিধি থাকলেও তৃণমূল কংগ্রেসের পক্ষে কেউ ছিলেন না। কালীঘাট কিংবা ঋতব্রত তৃণমূল কোনও শিবিরের তরফে বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়নি। তারপরেই বাড়ল জল্পনা।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি