বিধানসভা ভোটে বিজেপির ‘মুখ’ কে? চিন্তায় গেরুয়া শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আর এক মাসও বাকি নেই। জোরদার প্রচারে নেমেছে তৃণমূল। চতুর্থবারের জন্য ক্ষমতায় বসার বিষয়ে বদ্ধপরিকর তাঁরা। চিন্তায় রয়েছে পদ্মশিবির। যেন তেন প্রকারে বাংলা দখলের স্বপ্ন দেখছে তাঁরা। কিন্তু তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়ার জন্য কোনও ‘মুখ’ নেই বঙ্গ বিজেপিতে। কিভাবে মুখরক্ষা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে তত আশঙ্কা বাড়ছে গেরুয়া শিবির। নির্বাচনের আগে আদৌ কি নির্দিষ্ট করা সম্ভব হবে মুখ? প্রশ্ন উঠছে।

সূত্রের খবর, বিধানসভা ভোটে বিজেপির কোনও মুখ্যমন্ত্রীর মুখ না থাকায় প্রচারে খুব বেশি প্রভাব ফেলতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভায় গিয়ে বলেছেন, কে প্রার্থী হয়েছেন, সেটা দেখে নয় ২৯১ আসনে তিনি নিজেই প্রার্থী। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নির্দিষ্ট একটি মুখও ঠিক করে উঠতে পারেনি বাংলার জন্য। আসন্ন নির্বাচন এমনিতেই বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। সেখানে দাঁড়িয়ে কোনও নির্দিষ্ট মুখ না থাকায় সিঁদুরে মেঘ দেখছেন তারা। কোনওভাবে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা চলছে।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদায়ী মুখ্যমন্ত্রী নির্বাচনে দলকে নেতৃত্ব দেন, বাংলায় সেই জায়গাটা তৈরি হয়নি। তার ওপর বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চলছেই। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপিতে তাই আগেভাগে কাউকে মুখ করলে সমস্যা আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রচারের ক্ষেত্রে বেশ অনেকটাই তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। শুক্রবার নির্বাচনী কর্মসূচিতে কলকাতায় উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানে মুখ নিয়ে কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে।

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা