স্ত্রীয়ের প্রেমিককে কুপিয়ে খুনে ধৃত ২, মৃতের স্ত্রীর আঁচলেই হাঁসুয়া মুছল খুনি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলদা : বাড়িতে ঢুকে স্ত্রীয়ের প্রেমিককে কুপিয়ে খুন করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভয় হেমরম ও স্বদেশ হেমরম নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে নারায়ণগড়ে। মৃতের নাম কার্তিক শাসমল।

জানা গিয়েছে, নারায়ণগঞ্জ বাসিন্দা অভয় হেমরম কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সময় তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় কার্তিকের। দুজনের মধ্যে অন্যরকম একটি সম্পর্ক তৈরি হয়েছিল। কার্তিক শাসমল বিবাহিত বলে জানা গিয়েছে। স্ত্রীয়ের পরকীয়ার কথা জানার পর থেকেই ক্ষোভ জমিয়ে রেখেছিল অভয়। শুক্রবার বাড়ি ফিরে রাতের অন্ধকারে ছেলেকে নিয়ে কার্তিকের বাড়িতে হানা দেয় অভয় হেমরম। বাড়িতে ঢুকে হাঁসুয়া দিয়ে এলোপাথড়ি কোপাতে থাকে কার্তিককে। পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীয়ের আঁচলে রক্তাক্ত হাঁসুয়া মুছে বাড়ি থেকে বেরিয়ে আসে সে।

কার্তিকের স্ত্রী বানিয়েছেন, বিকট শব্দে দরজা ভেঙে অভয় বাড়িতে ঢুকেছিল। মশারি ছিঁড়ে কার্তিকের ওপর ঝাঁপিয়ে এলোপাথাড়ি কোপ বসিয়েছিল সে। কার্তিককে খুন করে রক্তাক্ত হাঁসুয়া মৃতের স্ত্রীয়ের আঁচলে মুছে নির্বিকার ভাবে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। মৃতার স্ত্রীয়ের অভিযোগ, আটকাতে গেলে তাঁকেও নেরে ফেলার ভয় দেখানো হয়েছিল। তাঁর চিৎকার শুনেই ছুটে আসে প্রতিবেশীরা। পুলিশকে তাঁরাই খবর দেয়। পুলিশে এসে কার্তিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপতার করা হয়েছে। খুনে ব্যবহৃত হাঁসুয়ার খোঁজ মেলেনি। 

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা