‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়দহ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়া এখন চর্চায়। ১০ টাকার নোট দিয়ে ঝালমুড়ি কিনে খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বত্র সেই ছবি ছড়িয়ে পড়েছে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আগে নিজেকে চাওয়ালা বলতেন। ঝালমুড়ি খেয়েছেন। মাছটা খেয়ে দেখবেন নাকি?

তিনি বলেছেন, আত্মপ্রচার করছেন মোদি। পকেটে ১০টাকা নিয়ে ঘুরছেন। উনি কি ১০ টাকার লোক? মাছ, মাংস, ডিম বন্ধ না করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম বন্ধ করছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার করা হচ্ছে। তাঁর অভিযোগ, সারাদেশের সর্বনাশ করে দিয়েছে। মহারাষ্ট্রে জোর করে জিতেছে। ইভিএম ম্যানুপুলেট করা হচ্ছে। বিহারেও একইভাবে ভোট করেছে। বাইরে থেকে লোক এনে ভোট করানো হয়েছে। মোদির সব মিছিলে বাইরে থেকে লোক নিয়ে আসা হয়। ভিড় জমিয়ে মোদির জনপ্রিয়তা দেখানো হয়।

তাঁর আরও অভিযোগ, বিমান ওঠা নামাতে দেরি করিয়ে দিচ্ছে। বিজেপির কিছু লোক এসে বসে রয়েছে বাংলায়। তাঁরাই সব করছে। হেমন্ত সোরেনের সঙ্গেও একই ঘটনা ঘটিয়েছে বলে সুর চড়ালেন মমতা। তাঁর কথায়, এদের কারণে মিছিলে ও সভাতে দেরি হয়ে যাচ্ছে। ইচ্ছে করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এরা সবাইকে জ্বালিয়ে ছেড়েছে। ভোটের পরে এদের ক্ষীরের নাড়ু পাঠানোর কথা বলেছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এদের অহঙ্কারের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। গণতন্ত্রের ভোটবাক্সের মাধ্যমে তা করবে মানুষ। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিন মঞ্চ থেকে কর্মীদের নির্দেশ দিয়েছেন, ইভিএম মেশিন ভালো করে দেখে নিতে হবে। কাউন্টিংয়ের জন্য মেশিন নিয়ে যাওয়ার সময় লক্ষ্য রাখতে হবে। সবদিকে নজর রাখতে হবে। যাতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মেশিন পরিবর্তন না করতে পারে। 

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য