সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ,দুর্গাপুজোয় মদের দোকান বন্ধ, কবে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় এবার বিজয় দশমীতে বন্ধ থাকছে মদের দোকান। গোটা রাজ্যে সবকটি মদের দোকান ওই দিন বন্ধ থাকবে। গত ২০১৬ সাল থেকে রাজ্যে দুর্গাপুজোর দিনগুলিতে নির্দিষ্ট ‘ড্রাই ডে ‘রাখা হয়নি। কিন্তু এবছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী(Gandhi Jawanti)। এদিকে বৃহস্পতিবার সেই দিনেই বিজয় দশমী। তাই রাজ্যের সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আবগারি দফতর। অতএব বিজয় দশমীর(Vijaya Dashami) দিন সুরাপ্রেমীরা মদ কিনতে পারবেন না। যদিও সপ্তমী, অষ্টমী, নবমী এই তিথিগুলিতে দোকান খোলা থাকছে যথারীতি নির্দিষ্ট সময়সূচী মেনে। এর আগে ২০১৫ সাল পর্যন্ত দুর্গাপুজোয় দের দিন রাজ্যের মদের দোকানগুলো বন্ধ থাকতো। অষ্টমী তিথিতে পুরো দিন এবং দশমীতে বিকেল ৫ টা থেকে দোকান বন্ধ করে দেওয়া হত। এর পাশাপাশি পুজোর সময় বৃহস্পতিবার দোকান বন্ধ রাখার নিয়ম ছিল।

২০১৬ সাল থেকে সেই নিয়ম স্থগিত করা হয়। দুর্গাপুজোয় ড্রাই ডে’ র (Dry Day)সংখ্যা কমিয়ে আনা হয়। বর্তমানে রাজ্যে পাঁচটি নির্দিষ্ট দিনে মোদের দোকান পুরোপুরি বন্ধ থাকে। সংশ্লিষ্ট দিনগুলি হল প্রজাতন্ত্র দিবস দোলযাত্রা স্বাধীনতা দিবস মহরম এবং গান্ধী জয়ন্তী। আগে ইদুজ্জোহা এবং মহাবীর জয়ন্তীতেদোকান বন্ধ রাখা হতো। এখন ওই দুদিন দোকান খোলা থাকে। তবে এ বছর বিজয় দশমীতে মদের দোকান বন্ধ থাকবে তাই পূজোর দিনগুলিতেই সুরা প্রেমীরা আগেভাগে মদ কিনে রাখবে এমনটাই মনে করছেন সব মদের দোকানের মালিকরা।

অষ্টমী এবং নবমী তিথিতে(Nabami Tithi) মদ বিক্রি বাড়বে এমনটাই আশা মদের দোকানের মালিকদের। আগেভাগে মদ কিনে রাখলে দশমীতে হতাশার মুখে পড়তে হবে না সুরা প্রেমীদের। এর আগে কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে(Tarapith) রেকর্ড পরিমান মত বিক্রি হয়েছে। এ বছর দুর্গা পুজোতেও মদ থেকে ভালো রাজস্ব আদায় হবে বলে মনে করছে রাজ্য আবগারি দফতর।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস