নভেম্বরের শেষে এসে উধাও শীত, কবে নামবে বঙ্গের পারদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরে শুরু থেকে শীতের আমেজ থাকলেও শেষ লগ্নে এসে সেই আমেজে ভাটা পড়েছে। জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হওয়ার আশা করলেও তেমন শীতের আমেজ পাওয়া যাচ্ছে না। কিন্তু বিগত কয়েক দিনের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমেছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতে সেভাবে পড়বে না। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এলাকায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির কাছাকাছি। ফলে সেখানে সকাল থেকেই শীত অনুভূত হচ্ছে। সোয়েটার, মাফলার নিয়ে মানুষকে বাড়ির বাইরে বের হতে হচ্ছে। অন্যদিকে কলকাতায় সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ১৭.৪। আগামী তিনদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে জেলাগুলোতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়েছে, আগামী তিনদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি। সোমবার পর্যন্ত এমনই তাপমাত্রা বজায় থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নামতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে। তবে সেখানেও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আপাতত বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার দাপট থাকবে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা