কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পিস্তল নিয়ে ঢুকে গ্রেফতার সল্টলেকের দেবাঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে পিস্তল নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি। পিস্তলসহ হাতেনাতে গ্রেফতার ওই ব্যক্তি।ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়(Debanjan Chatatpadhay)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। যদিও ঘটনার সময় মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন না। ওই ব্যক্তিকে গ্রেফতার করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দেবাঞ্জন চট্টোপাধ্যায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। একই সঙ্গে তিনিই শ্রীরামপুর রাইফেল ক্লাবের সঙ্গে যুক্ত। তবে তার সঙ্গে কেন বেআইনিভাবে এয়ারগান অস্ত্র টি ছিল তার কারণ খতিয়ে দেখছে কালীঘাট থানার পুলিশ। দেবাঞ্জনের সঙ্গে থাকায় একটি ব্যাগে ওই এয়ারগান অস্ত্রটি পাওয়া গিয়েছে।

জানা গেছে ধৃত দেবাঞ্জন চট্টোপাধ্যায় এর বাড়ি সল্টলেকে(Saltlake)। তার বয়স ৫১ বছর।কেনো সে পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ফের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়াল। এর আগেও এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করেছিলেন চুরি করার উদ্দেশ্যে।

তাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা কর্মীরা ধরে ফেলেছিলেন। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছিল। ফের সল্টলেকের বাসিন্দার পিস্তল সহ কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রশাসনিক মহলে।তবে যে অস্ত্রটি তার সঙ্গে রয়েছে তার বৈধ কাগজপত্র সে পুলিশকে দেখিয়েছে। ওই কাগজপত্রের সত্যতা যাচাই করছে পুলিশ। ম্যারাথন জেরা করা হচ্ছে ওই ব্যক্তিকে।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা