ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহে লিচু গাছ থেকে উদ্ধার নাবালকের দেহ। এই মৃত্যু ঘিরেই এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহের কালিয়াচক-১ ব্লকের সুজাপুরের চামাগ্রাম বাগানপাড়া এলাকায় একটি লিচুবাগান থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ওই নাবালকের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে খুন করে দেহটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, এলাকার কয়েকজন যুবক ছাগল চুরি করছিলেন। সেই ঘটনা নাবালক দেখে ফেলেছিল। প্রমাণ লোপাটের জন্য  তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং  লিচুগাছের ডালে দেহ ঝুলিয়ে দেওয়া  হয়েছে।  যদিও এই অভিযোগের সত্যতা   তদন্তসাপেক্ষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক যুবককে ছাগল চুরির সন্দেহে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা এবং তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

ঘটনায় জসিম শেখ নামে এক যুবককে আটক করা হয়েছে। আরও একজন এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নাবালকের পরিবারের তরফে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। তাঁর মায়ের অভিযোগ,  কয়েকজন যুবক  ছেলেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পান তাঁরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে  জানিয়েছে পুলিশ।  

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক